মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

বিবেচিত হইবে। যদি বলা হয় যে, অনেক প্রতারক তাহার আধ্যাত্মিক দর্শন (কাশফ) ও অবস্থাকে আলাহর পরিচিতি (মারেফাত) বলিয়া নিজের দাবী প্রতিষ্ঠিত করিতে চায়, তাহার জবাবে বলিতেছি, কোথায় হইতে কীভাবে জানা গিয়াছে যে, যে সমস্ত মারেফাতের কথা মিথ্যাবাদীরা বর্ণনা করে সেইগুলিই আলাহর পরিচিতি বা মারেফাত? শয়তানের দুরভিসন্ধিমূলক িμয়াকাণ্ড তোমার আমার বোধগম্য সীমানার অনেক বাহিরে থাকে। শয়তানের কাজ-কর্মের ব্যাপারে একজন আর কতটুকুই বা বুঝিতে পারে যে, শয়তান কোন কোন পথ ধরিয়া লোকজনের নিকট আসিয়া হাজির হয় এবং নানা ছল চাতুরির মাধ্যমে মিথ্যাকে সত্যের সহিত যুক্ত করিয়া মানুষের নিকট পেশ করে এবং যাহা সত্য নয় তাহাকে সত্য বলিয়া প্রকাশিত করে।

মোহাম্মদ মুকীম কাসুরীর নিকট লিখিত। মকতুব নং-১৩

বিসমিলাহি ওয়াস্‌ সালামুন আ'লা রাসুলালাহ- শুরু করিতেছি আলাহর নামে, সালাম জানাইতেছি আলাহর রসুলের প্রতি। তোমার পত্র পাইয়াছি, যাহা আমাকে সন্তুষ্ট করার সঙ্গে সময়কেও আনন্দিত করিয়াছে। আশা করি বহুদূরে পড়িয়া থাকা এই নগণ্য ফকিরকে মাঝে মাঝে এইভাবে স্মরণ করিবে। আরবী ও ফারসীতে লেখা যে কবিতাগুলি তুমি পাঠাইয়াছ তাহা আমি পাঠ করিয়া চমৎকৃত হইয়াছি। সেগুলি খুব সুন্দর এবং উচ্চ শ্রেণীর কবিতার মত হইয়াছে। তোমার এই বিশেষত্ব সম্পর্কে পূর্বে আমার জানা ছিল না। আলাহ তোমার এই জ্ঞানের উৎকর্ষতাকে যেন আরও বাড়াইয়া দেন। বল, হে আমার প্রতিপালক (রব) আমাকে অধিক জ্ঞান (ইলম) দান কর।' (আল কোরআন)। কিন্তু কবিতার মধ্যে আরবী ভাষার রীতিনীতি ও শিল্প-সৌন্দর্যের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত জরুরী। যে পর্যন্ত না সে বিষয়ে পূর্ণ জ্ঞান আয়ত্ত করিতে পারিতেছ সে পর্যন্ত আরবীতে কবিতা লেখা কী জরুরী বলিয়া মনে কর?

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।