ব্যতীত অন্য কোন কিছুর প্রতি বাসনার কল্পনাও তাঁহারা করেন না। জাগতিক অবস্থাসমূহের প্রতি আধ্যাত্মিক দৃষ্টি নিবদ্ধ রাখিয়া তাহা প্রকাশের প্রতি আসক্ত থাকিলে, উচ্চ মরতবার জন্য যে যোগ্যতার প্রয়োজন তাহা অর্জিত হইতে পারে না। সত্যের বাহকগণ যেমন জাগতিক ব্যাপারে উপযুক্ত নহেন, তেমনি কেবল সৃষ্টির প্রতি দৃষ্টি নিবদ্ধকারীগণও সত্যের জন্য উপযুক্ত নহে। কিন্তু সত্যের বাহক হিসাবে যাঁহারা উপযুক্ত যোগ্যতার অধিকারী তাঁহারা যদি আকৃতিগত আত্মিক দর্শনের প্রতি সামান্যতম মনোযোগও প্রদান করেন, তাহা হইলে অন্য যেকোন জন অপেক্ষা তাঁহারা শ্রেষ্ঠত্বের অধিকারী হইতে পারেন। যেহেতু বাহ্যিক ধোপ-দুরস্তি ও সাধনাকারীগণের যে কোন বিচক্ষণতা ও অন্তদৃর্ষ্টি আলাহ্তায়ালার নিকট মূল্যহীন, সেইজন্য বিভ্রান্ত মুসলমান, ইহুদী, নাসারা ও অন্যান্যগণ এই কাজে মিলিত হয়। আলাহওয়ালা ব্যক্তিগণের নিকট ইহার কোন বৈশিষ্ট্য বা বিশেষত্ব নাই। (এই পর্যন্ত শাইখুল ইসলাম হরবী র. এর বাণীর সংক্ষিপ্তসার বর্ণনা করা হইয়াছে।) তবে হঁ্যা, কোন কোন আউলিয়াকে ক্ষেত্রবিশেষে উপযোগিতার গুরুত্ব অনুযায়ী গুপ্ত রহস্যাবলী উন্মোচনের কারামত প্রকাশের ক্ষমতা দেওয়া হইয়া থাকে। অতি বিস্ময়কর ব্যাপারই বটে, কারামতের সহিত আলাহর জ্ঞান ও পরিচিতির সম্পর্ক হিসাবে তুমি কি এমন ধারণা করিয়া রাখিয়াছ যে এই ধরনের অবান্তর অর্থহীন প্রশ্ন করিয়াছ? আলাহর পরিচয় সম্পর্কে কোন অযোগ্য ব্যক্তি কিছু বলিলেও তো তাঁহার প্রকৃত পরিচয়ের মাহাত্ম্যে কোন ক্ষতি সাধিত হইবে না। ইহা এই ধরনের কোন ঘটনার মত যেমন, কেহ যদি বহু মূল্যবান মনিমুক্তা ভক্ষণ করিয়া নিজেই নিজের পীড়াদায়ক অবস্থার শিকারে পতিত হয়, তাহাতে সেই মূল্যবান মনিমুক্তার কোন বৈশিষ্ট্য ক্ষুণ্ন হয় না কিংবা তাহার রূপ ও মূল্য কমিয়া যায় না। সুতরাং এই সম্পর্কে বলা ও লেখা খণ্ডিত হইয়া গেল যে, আলাহর পরিচিতি সম্পর্কে চরিত্রহীন লোকেরাও তো বর্ণনা করিতে পারে, যাহা কারামত বা অলৌকিকতার ক্ষেত্রে সম্ভব নহে। এইসঙ্গে আমি আরও বলিতেছি যে, এই বিষয়টি একটি সাধারণ অপরাধের অন্তভুর্ক্ত। কারামতের মধ্যেও হক ও বাতিলের (সত্য ও মিথ্যার) অনুসারী রহিয়াছে। সুতরাং ইহা বলা সঙ্গত নহে যে কারামত এই ধরনের নহে। এই প্রসঙ্গে আমি আরও জানাইতেছি যে, আলাহর পরিচয় ও রহস্যাবৃত দর্শন, আধ্যাত্মিক সাধনার ফলে, কাশফের মাধ্যমে প্রকাশিত হইয়া থাকে- যাহার জন্য দরবেশ সাধকগণ প্রসিদ্ধ হইয়া আছেন। যদি কোন ভণ্ড, প্রকৃত আধ্যাত্মিক দর্শন ও অবস্থার যোগ্যতা বলে নয়, কেবল উহার অনুকরণের মাধ্যমে আলাহর পরিচয় সম্পর্কে বর্ণনা করে, সেক্ষেত্রে তাহা এই আলোচ্য বিষয়ের গণ্ডীবহির্ভূত বলিয়া
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।