মানুষ যখন পরিপূর্ণ রূপ লাভ করে তখন সে অস্তিত্বহীনতা ও সত্তার বিলোপ সাধন করিতে সমর্থ হয়। এবাদত ও আনুগত্য, আধ্যাত্মিক পথে পরিভ্রমণ ও তজ্জনিত সমস্ত পরিশ্রম ও সাধনার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য হইতেছে যে, মানুষ যেন তাহার অস্তিত্ব হীনতা ও সত্তার লয় সম্পর্কে জ্ঞাত হইতে পারে। সেইসঙ্গে ইহাও যেন জানা থাকে যে, অস্তিত্ব তাহার সকল উপাদানের সঙ্গে আসলে চিরস্থায়ীত্বের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত। যখন কেহ মনে করে যে, কারামত প্রকাশের মাধ্যমে সে জনসাধারণকে তাহার অনুসারী করিয়া লইবে, নিঃসন্দেহে তাহার জন্য তাহা আত্মগর্ব ও অহংকার হিসাবে পরিগণিত হইবে। এই ধরনের ব্যক্তি বেদাত ও আধ্যাত্মিক সাধনার পথে অমনোযোগী ও অকৃতকার্য থাকিয়া যাইবে এবং তাহার জন্য মারেফতের পথ সম্পূর্ণরূপে বন্ধ হইয়া যাইবে। আমাদের কাহারও ক্ষেত্রে যেন কখনও এইরূপ না হয় সেজন্য আমরা আলাহ্তায়ালার নিকট পানাহ্ (আশ্রয়) প্রার্থনা করিতেছি। শাইখুল ইসলাম হরবী কুদ্দিসা সিররূহু বলিয়াছেন, অধিকাংশ শিক্ষিত লোকও জনাবে কুদ্দুস (আলাহ্তায়ালা) সম্পর্কে অজ্ঞতার কারণে দুনিয়াদারীর প্রতি আসক্ত হইয়া পড়ে। আকৃতিগত আত্মিক দর্শন (কাশফে সুর) ও গায়েবের (অদৃশ্যের) খবরাখবর তাহাদের নিকট খুব প্রিয়। আকৃতিগত আত্মিকদর্শনধারীদিগকে তাহারা অলিআলাহ ও ঘনিষ্ঠ আপনজন বলিয়া বিবেচনা করে এবং মূলতত্ত্ব সম্পর্কে আলাহ পরিচিতির প্রকৃত সত্য যাঁহাদের আধ্যাত্মিকদর্শন দ্বারা উদঘাটিত হইয়া থাকে, তাঁহাদের প্রতি উহারা বিমুখ ও বিরূপ থাকে। যাঁহারা সত্যের বাহক হইয়া চিরকালীন সত্যের পক্ষ হইতে যে সমস্ত সংবাদ প্রদান করেন, তাহারা তাহা বিশ্বাস করে না অথবা ঐ সকল সংবাদের উপর কোন ভরসা রাখে না। উপরন্তু ইহার বিরোধিতা করিয়া তাহারা বলিয়া থাকে, সত্যি সত্যি তাহারা যদি সত্যের বাহক হইত, তাহা হইলে এই সৃষ্টজগৎ সম্পর্কে কেন তাহারা খবরাখবর প্রদান করে না এবং তাহারা যখন বিশ্ব সংসারের অবস্থাসমূহ সম্পর্কে সত্য উদঘাটনের ব্যাপারে সক্ষম নয়, সেক্ষেত্রে তাহা অপেক্ষা উচ্চ মার্গের আত্মিক দর্শন ও মূল সত্য প্রকাশের ব্যাপারে তাহারা কেমন করিয়া ক্ষমতাশালী হইতে পারে এবং তদপেক্ষা উচ্চাসনে থাকিয়া কীভাবে আলাহর মারেফত (পরিচিতি) সম্পর্কে জ্ঞাত হইতে পারে? এই সমস্ত অজ্ঞ ও মূর্খের দল বোঝে না যে, এই ধরনের মহান সত্যের বাহকগণের ক্ষেত্রে আলাহ্তায়ালা তাঁহাদের পরিচালনার জন্য যে বন্দোবস্ত এবং সূক্ষ্ণ ও গভীর মর্যাদাবোধ রাখিয়াছেন, তাহার কারণে (সত্যের বাহকদের) পার্থিব সৃষ্টির ব্যাপারে (কাশফের মাধ্যমে) কোন অদৃশ্য সত্য উদঘাটিত বা রহস্য প্রকাশের পিছনে লাগিয়া থাকার মত কোন সুযোগ তাঁহাদের ঘটে না এবং আলাহ্
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।