মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয়টি অর্থাৎ কারামতের সম্পর্ক শুধু সৃষ্ট বস্তুর সহিত। ইহা ছাড়াও সঠিক পরিচিতি প্রাপ্তির জ্ঞান পরিপূর্ণ ইমানের অন্তর্ভুক্ত ও বলিষ্ঠ ইমানের ভিত্তিস্বরূপ- কিন্তু অলৌকিকতা বা কারামতের সে ক্ষমতা নাই এবং কোন পূর্ণতাপ্রাপ্ত মানুষের সহিত কারামতের কোন সম্পর্ক নাই। অবশ্য আধ্যাত্মিক ক্ষেত্রে সফলতার অধিকারী কোন কোন কামেল ব্যক্তিত্ব, অলৌকিক ক্ষমতা বা কারামতেরও অধিকারী হইয়া থাকেন, কিন্তু শ্রেষ্ঠত্ব থাকে আলাহর সেই পরিচিতি অর্জনের দিকে, যাহার মূল ভিত্তি আধ্যাত্মিক জ্ঞানের উপর সুপ্রতিষ্ঠিত। কারামত বা কাশফের মাধ্যমে উদঘাটিত অলৌকিক কোনকিছুর প্রতি তাঁহাদের কোন বিশেষ আকর্ষণ থাকে না। কারামত যদি আলাহ্‌তায়ালার পরিচিতি অর্জন করা অপেক্ষা উত্তম বলিয়া বিবেচিত হইত, তাহা হইলে ফকির দরবেশগণের তুলনায় (আলাহর পরিচিতি সম্পর্কে যাঁহাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ়, যাঁহারা জনসমক্ষে কারামত প্রকাশের দিকে কোন মনোযোগ প্রদান করেন না, সেইসঙ্গে কাশফের মাধ্যমে সৃষ্ট জগতের সত্য বা রহস্য উদঘাটনের প্রতি মনোযোগী হওয়াকে সৃষ্টিকর্তার প্রতি মনোযোগী হওয়ার তুলনায় যাঁহারা নিজেদের পতন ও পদস্খলন বলিয়া মনে করেন) যোগী ও ব্রাহ্মণগণ (যাহারা যোগসাধনার বলে কিছু অলৌকিক কার্যকলাপ প্রকাশে সক্ষম) উৎকৃষ্ট হইত। তুমি অজ্ঞতার অন্ধকার হইতে এক আশ্চর্য প্রশ্ন উত্থাপিত করিয়াছ- মনে রাখিও, অলৌকিকতা বা কারামত কখনও এলাহীর (আলাহ্‌তায়ালার ) নৈকট্য লাভ করার ক্ষেত্রে কোন দলিল বা প্রমাণ হইতে পারে না। কারামত বা এই জাতীয় কোন কর্ম বাতিল সম্প্রদায়ও অর্জন করিতে পারে- যাহার সম্পর্ক কেবল কঠোর পরিশ্রম, ক্ষুধা ও যোগসাধনার সহিত- নৈকট্য ও মারেফত বা আলাহ পরিচিতির সহিত তাহার আবার সম্পর্ক কি? যাহারা অলৌকিকতা বা কারামতের অনুসন্ধানকারী হইয়া থাকে তাহারা আলাহ ব্যতীত অন্যান্য সব কিছুর অনুসন্ধানে লিপ্ত ও আবদ্ধ হইয়া পড়ে এবং আলাহ্‌পাকের পরিচিতি (মারেফত) ও তাঁহার নৈকট্য প্রাপ্তি হইতে বঞ্চিত হয়। ধোঁকাবাজ শয়তান জানে শত শত ভেল্কিবাজী অভিশপ্ত ইবলিস জানে বিভ্রান্তির কারামত- বাসগৃহে বেড়ে উঠে বহুবিধ আগাছা জঞ্জাল মানব মনেও জন্মে তেমনি কত আগাছা বেদাত- তাই বলে কারামত দেখালে যে হবে খোদাভক্ত এমন বিশ্বাস নহে তার আলামত কিংবা সত্য। খাঁটি কারামত আছে আলাহর এবাদত মাঝে নিজেকে বিলীন করে সত্যপথে থেকে সব কাজে। বাকী সব প্রবঞ্চনা ও ধোঁকার আশ্রয়ে লালিত লালসার সীমাহীন প্রলোভনে মোহ-আচ্ছাদিত।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।