হইয়া আলাহর প্রতি অটল আন্তরিক মনোযোগ (তাওয়াজ্জোহ) প্রদানকে সুখদ ও তৃপ্তিদায়ক অনুগ্রহ বলিয়া মনে করিবে। আর সেই সুমহান সমুচ্চ রাজাধিরাজের দরবারের সহিত নিজের সুদৃঢ় সম্পর্ককে সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ কাজ হিসাবে অগ্রাধিকার প্রদান করিবে। নিখাদ প্রেমের বৃত্তে আছে শুধু আলাহর ভালবাসা, তাহার বাহিরে আছে যাহা কিছু আর যদি হয় তাহা মধুমাখা-তথাপি লালসা এবং অনিষ্টের সমূহ কারণ আর ক্ষতির আধার।
শায়েখ আসাদউলাহ্ আফগানীর নিকট লিখিত। মকতুব নং-১২
(এই মকতুবে আটটি প্রশ্নের উত্তর দেওয়া হইয়াছিল, যাহার মধ্যে কেবলমাত্র তিন নম্বর প্রশ্নের জবাব উদুর্তে অনুবাদ করা হইয়াছে)। তুমি জানিতে চাহিয়াছ যে, অলৌকিক িμয়াকাণ্ড (কারামত) উত্তম নাকি আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে পরিচিতি লাভ করা উত্তম? যদি পরিচিতি লাভ করা উৎকৃষ্ট বলিয়া বিবেচিত হয় তাহা হইলে পাপী ও দুশ্চরিত্র (ফাসেক ও ফাজের) শ্রেণীর মানুষও কোন কোন সময়ে পরিচিতি বিষয়ক কথাবর্তা বলে, কিন্তু অলৌকিক িμয়াকাণ্ডের ক্ষেত্রে তাহা সম্ভব হয় না। ইহার জবাবে জানান হইতেছে, আলাহ্তায়ালার পরিচিতি কারামত বা অলৌকিক কার্যকলাপ ও সৃষ্ট বস্তুসমূহ সম্পর্কে অন্তরে প্রকাশিত অদৃশ্যের প্রকাশ (গায়েবী কাশফ) অপেক্ষা উৎকৃষ্ট কেন? তাহা এই কারণে যে, পরিচিতি হইতেছে আলাহ্তায়ালার অভিন্ন ও মৌলিক সত্তার রহস্য এবং স্রষ্টার গুণাবলীর প্রকাশ, পক্ষান্তরে কারামত হইতেছে সৃষ্ট জীব বা বস্তুসমূহের বিষয়ে বিভিন্ন অবস্থার প্রকাশ। এখন ভাবিয়া দেখ স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যতখানি প্রভেদ বিরাজমান, পরিচিতি ও কারামত বা অলৌকিকতার মধ্যেও ঠিক ততখানি প্রভেদ বিদ্যমান। প্রথমটি অর্থাৎ পরিচিতি সংμান্ত বিষয় খোদ স্রষ্টার সহিত সম্পর্কযুক্ত এবং