মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

এমনভাবে তাঁহার অধীনে ন্যস্ত করিতে হইবে যাহাতে সমস্ত পৃথিবীও যদি কোন বান্দার প্রতি বিমুখ হইয়া যায় কিংবা সে যদি কোন ভয়ঙ্কর বিপদের মধ্যেও পতিত হয়, তবু তাহার মধ্যে যেন কোন অসন্তোষের সৃষ্টি না হয় এবং এইসব বিষয়কে যেন সে মূল্যবান ও পুণ্যের কাজ বলিয়া মনে করে। সাময়িকভাবে আপতিত এই সমস্ত অবস্থাকে সে যেন খুশীর সহিত গ্রহণ করে, এমনকি যে সমস্ত বিপদ আপদের সম্মুখীন তাহাকে হইতে হয়, সেগুলিকেও যেন সে আলাহতায়ালার অনুগ্রহের (নিয়ামতের) অংশ হিসাবে গণ্য করে এবং তাহার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। যখন আধ্যাত্মিক দূরদৃষ্টিসম্পন্ন কোন ব্যক্তি (আরিফ কামিল) এই মহৎ কারামত ও উচ্চ মর্যাদাসম্পন্ন সৌভাগ্যের অধিকারী হইয়া যায় তখন আলাহ্‌তায়ালার হেদায়েত দ্বারা সত্যপথ প্রাপ্ত হয়। (সিরাতে মুসতাকীম) ও তদ্‌সংμান্ত মূল বিষয়ের ব্যাখ্যা এই সত্য পথ প্রাপ্তির পরিচায়ক। আলাহ্‌তায়ালা বলিয়াছেন ঃ 'আলাহ্‌তায়ালা কাহাকেও সত্য পথে পরিচালিত করিতে চাহিলে ইসলামের জন্য তিনি তাহার হৃদয়কে প্রশস্ত করিয়া দেন এবং কাহাকেও বিপথগামী করিতে চাহিলে তিনি তাহার হৃদয়কে অতিশয় সংকীর্ণ করিয়া দেন। তাহার কাছে ইসলাম অনুসরণ যেন আকাশে আরোহণের মত দুঃসাধ্য হইয়া পড়ে।' ওয়াস্‌সালাম। - সুরা আন্‌ আ'ম

মীর মোহাম্মদ খাফীর নিকট লিখিত। মকতুব নং- ১১

অন্তর হইতেছে সেই মহান মালিক আলাহ জালা শানুহুর দৃষ্টিপাতের স্থান। মনকে সদাসর্বদা পবিত্র রাখা দরকার। আলাহ্‌পাকের অবলোকন স্থল অন্তরকে সৃষ্টিসমূহের নয়নাভিরাম দৃশ্যাবলী ও সুশোভিত সৌন্দর্যসমূহের পরিপূর্ণ আস্বাদ গ্রহণ করা হইতে বঞ্চিত রাখা উচিত নয়। অন্তরের পবিত্রতা আলাহ্‌তায়ালাকে স্মরণ করার (জিকিরের) সহিত সম্পর্কযুক্ত। সুতরাং তাঁহার স্মরণ ও চিন্তাভাবনার মধ্যে নিজেকে সর্বক্ষণ নিয়োজিত রাখিবে আর অন্তর্নিহিত সবককে (পাঠকে) অত্যন্ত প্রিয় ও মূল্যবান বলিয়া জানিবে। প্রকৃত অস্তিত্বহীনতার গুণে গুণান্বিত

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।