মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

অভাব অনটনের সময়ে বাহিরে ও ভিতরে সম্পূর্ণরূপে হকতায়ালার প্রতি আন্তরিকতার সহিত নিবিষ্টচিত্ত হইতে হইবে এবং তাঁহাকে পাওয়ার পথ হইতে যেন কখনও প্রত্যাবর্তন না ঘটে। তুমি নিজের সম্পর্কে কত সুন্দর অবস্থার কথা বর্ণনা করিয়াছ। যদি পবিত্রতা অর্জনের যোগ্যতাকে ধূলিস্মাৎ করিয়া দিয়া এবং মনিমুক্তাসমূহকে পরিত্যাগ করিয়া তুচ্ছ মৃৎপাত্রের প্রতি আকৃষ্ট হও, তাহা হইলে সত্যিই তাহা পরিতাপের কথা। "অবশেষে আফসোস্‌ তাহার জন্য, যে আলাহর জিকির (স্মরণ) হইতে মুখ ফিরাইয়া লয় এবং তাহারই জন্য দুঃখ ও পরিতাপ যে অন্যায় করে এবং সংকীর্ণতার পরিচয় দেয়, আলাহর হক পালন করার প্রতি।" মনে রাখিও, পার্থিব জগতে বিত্ত বৈভবের অভাব (পরকালে) হিসাব সহজ হওয়ার কারণ হয়। তুমি জীবিকার অভাব অনটন হইতে অব্যাহতি লাভের জন্য ফজর নামাজের পর নির্ধারিত কিছু আয়াতশরীফ পাঠ করিবার অনুমতি চাহিয়াছ। এই অভাব হইতে অব্যাহতি লাভের ব্যাপারে তোমার উদ্দেশ্য যদি সৎ হয়, তাহা হইলে আর অসুবিধা কিসের, পড়িতে পার।

মোহাম্মদ সাদেকের নিকট লিখিত। মকতুব নং-১০

সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আলাহর জন্য, অগণিত দরূদ ও সালাম সমস্ত পয়গাম্বরগণের নেতা (সাইয়্যিদুল মুরসালীন) মোহাম্মদ স., তাঁহার পরিবার পরিজন ও সাহাবী সকলের উপর বর্ষিত হউক অনন্তকাল ব্যাপী। সেই চিরন্তন সত্য ও পরম করুণাময় আলাহ্‌তায়ালার বান্দা (দাস) গণকে সহজ সরল পথে চলার জন্য উপদেশ দিতেছি যে, তাহারা যেন সকল প্রকার হীনতা ও সংকীর্ণতাকে তাহাদের অন্তর (সিনা) হইতে দূর করিয়া দেয় এবং কোন ধরনের সংকীর্ণতা ও নীচতা যেন কোন দিক হইতে তাহাদের অন্তরে কিছুমাত্র অবশিষ্ট না থাকে। ভাল কাজ করা এবং মন্দ কাজ হইতে বিরত থাকার মাধ্যমে যেন তাহাদের সবকিছু সহজ ও সুন্দর হইয়া উঠে। আলাহ্‌তায়ালার ইচ্ছার অনুকূলে বান্দার সম্মতি একীভূত হইয়া যেন তাঁহার অধীনে ন্যস্ত থাকে। নিজেকে

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।