মোহাম্মদ ওফার নিকট লিখিত। মকতুব নং- ৯
আলহামদু লিলাহী ওয়া সালামুন আ'লা ইবাদিহীলাজী নাস্তাফা- সমস্ত প্রশংসাইতো আলাহর জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি বর্ষিত হইতে থাকুক দরূদ ও সালাম। তোমার পত্র, যাহা প্রেমের সুখ সংবাদে পরিপূর্ণ ছিল, পাইয়াছি এবং তাহা পাঠ করিয়া উৎফুল ও আনন্দিত হইয়াছি। আশা করি এইভাবে নিজের বিভিন্ন অবস্থার কথা লিখিতে থাকিবে, কারণ চিঠিপত্রের আদান- প্রদান অদৃশ্যভাবে মনোযোগ আকর্ষণের কারণ হইয়া থাকে। দারিদ্র ও উপবাসের কারণে অন্তর কখনও সংকীর্ণ হইতে পারে না। জীবিকার স্বল্পতাহেতু মনকে ছোট করিও না। "আলাহ্তায়ালা যাহাকে ইচ্ছা জীবিকা প্রশস্ত করিয়া দেন এবং তিনিই জীবিকা সংকীর্ণ করেন।" আলাহর সন্ধানে ব্যাপৃত প্রেমিকগণের উচিত, তাহারা যেন প্রভুর সকল কাজে আনন্দিত ও সন্তুষ্ট থাকে- এমনকি সেইসব কাজের তৃপ্তিদায়ক আস্বাদও যেন গ্রহণ করিতে পারে। যাহা কিছু সেই অনন্তলোকের প্রেমিকের পক্ষ হইতে আসে তাহার সবকিছুই প্রেমময় হইয়া থাকে- তাহা তিরস্কার কিংবা পুরস্কার অথবা অনুকম্পা কিংবা যন্ত্রণা যাহাই হউক না কেন। বিষের শরবত না তিক্ত মদ কিছু নাহি জানি এই তো অমৃত সুধা দিয়েছে প্রেয়সী যাহা আনি বাহ্যিক অভাব অনটনের সময় তো কায়দা কৌশল অনুযায়ী চেষ্টাচরিত্র করা হয়, মৌলিক বিজয়ের জন্য তাহা আরও বেশী করিয়া করা উচিত, এইজন্য যে, বাহিরের দুঃখকষ্ট ভিতরের প্রশান্তির কারণ হইয়া থাকে। বাহিরের সংকীর্ণতা অন্তরের উপস্থিতিকে কীভাবে বিশৃঙ্খল করিতে পারে? যে বিস্ময়কর অবস্থাসমূহ, সংকীর্ণতার পূর্বে, সুসময়ে প্রকাশিত হইতে থাকিত, তাহা সংকীর্ণতার সময় কেন প্রকাশিত হইবে না? সংকীর্ণতা কি কোন বিপদ নাকি? তাহা হইলে কি কেবল আরাম ও সুখের কালে মওলার সঙ্গে সম্পর্ক থাকিবে এবং অভাব অনটনের সময়ে সে সম্পর্ক ছিন্ন করিয়া দিতে হইবে? না, তাহা কখনই হইতে পারে না। বরঞ্চ