মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

ও মৌলিক সম্বন্ধই যথেষ্ট- সেখানে যদি তাওয়াজ্জোহর কোন উপস্থিতি না-ও থাকে। অন্তরের ভালবাসা ও মৌলিক সম্পর্কের অবর্তমানে কেবলমাত্র অভ্যন্তরীণ মনোযোগ দ্বারা খুব কমই ফল পাওয়া যায়। তাওয়াজ্জোহর কার্যকারিতার জন্য উপযুক্ত স্থানের দরকার হয়। অবশ্য ওই ধরনের তাওয়াজ্জোহ যদি পূর্ব বর্ণিত মৌলিক সম্বন্ধের সহিত যুক্ত হয়, তাহা আলোর উপরে আরও অধিক আলোকময় হইয়া থাকে। বস্তুতঃপক্ষে সম্বন্ধ স্থাপনের সামর্থ্য ও পয়গম্বর সলালহু আলাইহি ওয়া সালামের সুন্নতের প্রতি পূর্ণ আনুগত্যই হইতেছে একমাত্র শর্ত এবং ইহার উপর সমস্ত কিছু নির্ভর করে। এই দুইটি বিষয়ের উপর যদি কোন ব্যক্তির দৃঢ়তা ও পরিপক্ক ধারণা থাকে তাহা হইলে তাহার আর কোন চিন্তা নাই। তাহার পরিণাম কখনও নিষ্ফল হইবে না এবং ঐ ব্যক্তি অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গের মত পূর্ণতার প্রাপ্তি হইতে বঞ্চিত হইবে না। আর যদি ঐ দুইটি বিষয়ের মধ্যে যে কোন একটিতে কোন ত্রুটি বিচ্যুতি ঘটিয়া যায়, তাহা হইলে যত আধ্যাত্মিক সাধনাই করুক না কেন, সে ভয়ানক ক্ষতি ও বিপদের মধ্যে থাকিয়া যায়। ওয়াস্‌সালাম।

হাফেজ আব্দুল করিমের নিকট লিখিত । মকতুব নং-৮

আলহামদু লিলাহী ওয়া সালামুন আলা ইবাদিহীলাজী নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য এবং দরূদ ও সালাম বর্ষিত হউক তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি। পৃথিবীতে এই জীবনের চাহিদা অনুভূতি ও গতির সহিত সম্পর্কযুক্ত। অন্য জীবন যাহা মৃত্যু হইতে পুনরুত্থান দিবস পর্যন্ত মধ্যবর্তী সময়ের (বরযখের) সহিত সম্পর্কযুক্ত, তাহা গতিহীন অবস্থায় কেবলমাত্র অনুভূতিসম্পন্ন। আলাহ্‌তায়ালা একচ্ছত্র জ্ঞানের অধিকারী, তিনিই সমস্ত স্থান ও কালের উপযোগী জীবন (হায়াত) দান করিয়াছেন- এই মধ্যবর্তী অবকাশকালীন সময়ে অনুভূতি ব্যতীত আর কোন উপায় নাই, যাহার দ্বারা শাস্তি ও শান্তি হইতে পারে- সেখানে গতির কোন প্রয়োজনই নাই। পক্ষান্তরে পার্থিব জীবনে ও পারলৌকিক উত্তরকালে- উভয় স্থানে দুইটি জিনিসেরই (অনুভূতি ও গতি) প্রয়োজন আছে। ইহা গভীরভাবে চিন্তা করিয়া দেখ। ওয়াস্‌সালাম।

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।