মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

সেই অমুখাপেক্ষী ও প্রকৃত ধনীর দরবারে অনুনয়-বিনয় সহকারে কান্নাকাটি ও প্রার্থনা কর না কেন? প্রকৃতপক্ষে সেই সুমহান সত্তার একক অস্তিত্বই তো সকল যোগ্যতা ও গুণের অধিকারী; যাঁহার নিকট অনুনয় বিনয় ও প্রার্থনা করা যায়। কেবলমাত্র তাঁহার দয়াতেই সকল অসুবিধা ও বিপদ আপদ হইতে মুক্তি পাওয়া যায় এবং তিনি ব্যতীত আর কেহ এই যোগ্যতার অধিকারী নয়। রিজিকের (আহার-সামগ্রীর ) প্রসারতা ও সংকীর্ণতাও তো তাঁহারই নিকট হইতে আসে, অন্য কাহারও নিকট হইতে নয়- "যদি আলাহ্‌তায়ালা তোমাকে কোন অসুবিধার মধ্যে রাখেন সেক্ষেত্রে এমন কেহ নাই যে তাহা দূরীভূত করিতে পারে, কেবলমাত্র তিনি ব্যতীত। আর যদি তিনি তোমার কোন মঙ্গল করিতে চান সেক্ষেত্রে তাঁহার অনুগ্রহকে ফিরাইয়া দেওয়ার মত কেহ নাই এবং এই মঙ্গল তিনি নিজ বান্দাগণের মধ্যে যাহাকে ইচ্ছা দান করেন।"

হাজী মোহাম্মদ আফগানের নিকট লিখিত। মকতুব নং-৭

বিসমিলাহির রহমানির রহীম- শুরু করিতেছি মহান আলাহর নামে যিনি পরম করুণাময় ও দয়াবান। যে পত্রখানি তুমি পাঠাইয়াছিলে তাহা পাইয়া আনন্দিত হইয়াছি। তুমি নিজের জন্য এবং তোমার মুরিদদের জন্য আধ্যাত্মিকভাবে মনোযোগ (তাওয়াজ্জোহ্‌) প্রদান করার ব্যাপারে আবেদন জানাইয়াছ। মাঝে মাঝে তোমাদের জন্য আধ্যাত্মিক মনোযোগ প্রদান করা হইয়া থাকে। ইনশ্‌ালাহ তায়ালা, ভবিষ্যতে আরও বেশী করিয়া তাহা করা হইবে। কিন্তু এই বিষয়ে এতটুকু জানিয়া রাখা অত্যন্ত জরুরী যে, আধ্যাত্মিক স্তরসমূহে পরিভ্রমণের কাজ একান্তভাবে আলাহর সহিত মৌলিক সম্পর্ক স্থাপনের মধ্যে সংযুক্ত- অন্য কথায় যাহাকে ভালবাসার বন্ধন, বিশ্বাস ও আত্মসমর্পণ হিসাবে আখ্যায়িত করা যায়। নিজ মোর্শেদের (পীরের) সহিত মুরিদগণের এই সম্বন্ধ যত বেশী মজবুত হয়, শায়েখের অর্থাৎ মোর্শেদের বাতেন (অভ্যন্তর) হইতে ফয়েজ ও বরকতের (সমৃদ্ধি ও সৌভাগ্যের) পরিমাণও তত বেশী পাওয়া যায়। একজন কামেল কুতুবের (দরবেশের) বাতেন হইতে সৌভাগ্য আদায় করিয়া লওয়ার জন্য নিখাদ ভালবাসা

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।