হইয়াছে, কিভাবে তাহা হইতে দৃষ্টি ফিরাইয়া নেওয়া যাইতে পারে? জ্ঞানের দূরদর্শীতাকে কাজে লাগাইতে হইবে যাহাতে কল্পনা ও স্বপ্নের ধোকায় পতিত হইতে না হয়। শয়তানের পথ হইতে দূরে সরিয়া থাকিতে হইবে এবং সুন্নী সম্প্রদায়ের সুন্নত- যাহা সহজ ও সরল পথের দিশারী- যেন কখনও হাতছাড়া না হয়। নবীগণই নিঃসন্দেহে ও নির্দ্বিধায় পরিত্রাণের উপায় এবং প্রাচুর্যের উৎস। ইহা ব্যতীত অন্যান্য যাবতীয় বিষয় ভয়ঙ্কর বিপদ ও ধ্বংসের কারণ। আলাহপাক তাহা হইতে আমাদিগকে রক্ষা করেন। নিশ্চিত পরিত্রাণের পথ পরিহার করিয়া বিপজ্জনক পথ অবলম্বন করা, অভিশপ্ত শয়তানের পথে আবদ্ধ হওয়া এবং নিজেকে নিজে চির ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা- জ্ঞান বুদ্ধি বহিভূর্ত উদ্ভট অযৌক্তিক ব্যাপার। যাহারা উন্মত্ততা বশতঃ কল্পনার বশবর্তী হইয়া পয়গম্বরগণের বিরোধীতাকে সত্য বলিয়া মনে করে তাহারা- "সমতল বালুকাময় ময়দানে মরীচিকার মত, যাহাকে (কাল্পনিক ঢেউয়ের মত মনে হওয়ার কারণে) তৃষ্ণার্ত মানুষ পানি বলিয়া মনে করে"- ইহার অনুরূপ। যখন আলাহর কাছে হিসাব দিতে হইবে এবং কবর ও কিয়ামতের মনজিলসমূহের সম্মুখীন হইতে হইবে, সেই সময়ে আম্বিয়া আলাইহিমুস সালামের অনুসরণ ব্যতীত আর কোন কিছুই ফলপ্রদ ও সহায়ক হইবে না। অবশ্য উন্নত অবস্থা (হাল) সমূহ, অন্তরের স্বচ্ছতা হইতে আগত দৃশ্যমান সত্য (কাশফ) ও অদৃশ্যলোক (গায়েব) হইতে প্রাপ্ত অজ্ঞাত বাণী (এলহাম)সমূহ নবীগণের আনুগত্যের মধ্যে থাকিয়া যদি জমা হইতে থাকে, তাহা আলোর উপরে আরও অধিক উজ্জ্বল আলোর বিকিরণে প্রদীপ্ত ও উদ্ভাসিত হইয়া উঠিবে।
জনৈক মহিলার নিকট লিখিত- মকতুব নং-৬
তুমি লিখিয়াছ যে, এমন অসম্মান ও দুঃখজনক পরিস্থিতির মধ্যে জীবনযাপন আর কখনও তুমি কর নাই, যেমন বর্তমানে করিতেছ। কোন অসহায় বান্দা যখন নিজের মত আর একজন অসহায় বান্দার নিকট তোষামোদ, অনুনয় বিনয় ও প্রার্থনা করে, সেক্ষেত্রে দৃঃখ ও অপমানজনক পরিস্থিতিতে পতিত হওয়াই তাহার পরিণাম হওয়া উচিত।