পুনরায় ইহার ডাইনে ও বামে কতিপয় রেখা টানিয়া বলিলেন, 'এইগুলি শয়তানের দলের রাস্তা' তাহার পর তিনি এই আয়াতশরীফ পাঠ করিলেন ঃ " ইহা আমার সোজা পথ, এই পথে চল।" (আহমদ, নাসায়ী ও দারেমী)। সুতরাং কোন ব্যক্তি যদি আম্বিয়া আলাইহিমুস সালামের অধীনতা ব্যতীত সত্য পথে চলিতে চায়, সে কখনও সফলকাম হইতে পারে না। কেবলমাত্র পথভ্রষ্ট হওয়া ছাড়া তাহার আর অন্য কিছু লাভ হইবে না। যদিবা কোন কিছু লাভ হয় তাহা নূতন ধরনের কিছু হইবে এবং আখেরাতে (পরকালে) তাহা সমূহ ক্ষতি ও শাস্তির কারণ হইবে। "যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্যান্য তরিকা (পদ্ধতি) অবলম্বন করিবে, তাহা কবুল করা হইবে না। আর এই ধরনের ব্যক্তি আখেরাতে (পরকালে) ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হইবে।" শত চেষ্টা হবে নিষ্ফল প্রয়াস সত্য পথ খুঁজে পাবে নাক তুমি যতক্ষণ না হে শাদী, মোস্তফার পদধূলি নিতেছ সাদরে চুমি। হজরত জুনায়েদ বোগদাদী র. যিনি সুফীগণের সর্দার ছিলেন তিনি বলিয়াছেন, যে কোরআন কণ্ঠস্থ (হেফস) করে নাই এবং হাদিসের কেতাব পাঠ করে নাই, আমাদের ধর্মের পথে অনুগামী (মুক্তাদী) হওয়ার মত যোগ্যতা তাহার নাই। কেননা, আমাদের তরিকার আদি-অন্ত সমস্ত কিছু কেতাব ও সুন্নত অনুযায়ী শৃঙ্খলিত ও সম্পর্কযুক্ত। হজরত খাজা আহরার র. হইতে বর্ণিত আছে যে, তিনি বলিতেন, যদি সমস্ত ভাল অবস্থা ও উপকরণ আমাদিগকে প্রদান করা হয় এবং আমাদেরকে আহলে সুন্নত জামায়েতের ধর্মীয় বিশ্বাস (আকীদা)সমূহের সহিত যদি আলোকিত না করা হয় সেক্ষেত্রে আমরা তাহাকে খারাপ ব্যতীত আর অন্য কিছু চিন্তা করিব না। অন্যদিকে আমাদের মধ্যে সমস্ত খারাপ যদি পুঞ্জীভূত হইয়া থাকে কিন্তু আমদেরকে যদি সুন্নত জামায়েতের ধর্মীয় বিশ্বাসগুলির সহিত একীভূত করা হয়, তাহা হইলে আমাদের ভয়ের কোন কারণ নাই। ভালভাবে বিচার বিবেচনা করিয়া দেখ, যখন নবুয়ত শেষ হইয়া গিয়াছে, প্রত্যাদেশের কাল (অহির জমানা) বিলুপ্ত হইয়াছে, দ্বীন পরিপূর্ণ হইয়াছে, নিয়ামত পূর্ণতাপ্রাপ্ত হইয়াছে- সেক্ষেত্রে এমন কোন দলিল ও সনদের বলে, সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত এই ধর্মীয় নির্দেশাবলীকে আজ বিচ্যুত করিয়া রাখা যাইতে পারে? আর নিজ কল্পনা ও খেয়াল খুশীর উপর নির্ভর করিয়া, নবীগণের নিকট হইতে প্রাপ্ত বাণী, যাহা নিশ্চতভাবে অহি ও আলাহর সংবাদবাহকের নিকট হইতে গৃহীত
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।