মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

হজরত আবু বকর স্‌িদ্দীক রাদিআলাহু তায়ালা আনহু বর্ণনা করিয়াছেন, "হে মানুষগণ, তোমরা এই আয়াত পাঠ কর- ইয়া আইয়্যুহালাজীনা আমানু আলায়কুম আনফুসাকুম (হে ইমানদারগণ তোমাদের আপন আপন প্রবৃত্তিসমূহ (নফস) সম্পর্কে চিন্তা করা অবশ্য কর্তব্য'...)। আর আমি নিজে আঁ-হজরত সলালহু আলাইহি ওয়া সালামের পাক জবান হইতে শুনিয়াছি, তিনি স. বলিয়াছেন, 'মানুষ যখন অস্বীকারকারীদের কাণ্ডকারখানা অবলোকন করে এবং তাহা বিনষ্ট করার জন্য কোন চেষ্টা করে না, সেক্ষেত্রে অতি নিকট ভবিষ্যতে আলাহ্‌তায়ালা তাঁহার শাস্তি সকল মানুষের জন্য নির্ধারিত করিয়া দেন।" (ইবনে মাজা ও তিরমিজী)। যদি বলা হয় যে, সৎ কাজে আদেশ প্রদান করা এবং আলাহর জন্য জেহাদ করা (জেহাদ ফী সাবিলিলাহ) নবীগণের পদ্ধতি (তরিকা) এবং নিষেধ ও আদেশ পরিত্যাগ করা আওলিয়াগণের পদ্ধতি- যেমন আজকাল কোন কোন লোক এই ধরনের কথাবার্তা বলে- সেক্ষেত্রে আমার কথা হইতেছে, বর্ণিত বিষয়সমূহ আলাহ্‌তায়ালার আদেশের বিষয় এবং তাহা প্রতিপালন করার মধ্যে যে শ্রেষ্ঠত্বের ও পরিত্যাগ করার মধ্যে যে শাস্তির প্রতিজ্ঞা করা হইয়াছে, তাহা প্রমাণিত হইয়াছে কোরআন শরীফের সেই সমস্ত আয়াত দ্বারা যাহার অর্থ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত। আলাহর হুকুম, শান্তির ওয়াদা, শাস্তির প্রতিজ্ঞা, মানবজাতির জন্যই পূর্ণ করা হইয়া থাকে। ইহাতে কাহারও কোন বিশেষত্ব থাকে না- খাস্‌ ও আম (বিশেষ ও সাধারণ), আম্বিয়া ও আউলিয়া সকলেই আলাহ্‌তায়ালার হুকুম (ফরজ কাজ) সমূহ সম্পাদন করার ক্ষেত্রে সমান। তবে পরিত্রাণ (নাজাত) লাভ করার বিষয় যোগ্যতা ও পূর্ণতার μম অনুযায়ী নবীগণের সহিত সম্পর্কযুক্ত। আওলিয়াগণ যে পরিমাণ বেলায়েত, ভালবাসা, মারেফাত ও আলাহতায়ালার নৈকট্যের অংশ পাইয়াছেন, তাহা নবীগণের মাধ্যমেই পাইয়াছেন। উদ্ধার প্রাপ্তির পথ কেবলমাত্র নবীগণের আনুগত্যের উপরে নির্ধারিত ও সীমাবদ্ধ থাকে। '(হে রসুল স.) আপনি বলিয়া দিন যে, যদি তোমরা আলাহর সহিত মহব্বত (বন্ধুত্ব) করিতে চাও, তাহা হইলে আমার অনুসরণ কর, (এই পুণ্য কর্মের বদৌলতে) আলাহ্‌তায়ালা তোমাদের সহিত মহব্বত (বন্ধুত্ব) করিবেন।" ইহা ব্যতীত আর যে সমস্ত পথ রহিয়াছে তাহা ভ্রষ্ট ও গোমরাহীর পথ এবং শয়তানের রাস্তা। কোরআন শরীফের আয়াত ঃ "সত্যের পরে গোমরাহী (ভ্রষ্টতা) ছাড়া আর কী আছে?" এবং অন্য আয়াত "ইহা আমার সোজা রাস্তা, এই রাস্তায় চল"- এই দাবীর সপক্ষে সাক্ষীস্বরূপ। হজরত আবদুলাহ ইবনে মাসউদ রা. হইতে বর্ণিত হইয়াছে, জনাবে রসুলুলাহ সলালহু আলাইহি ওয়া সালাম একটি রেখা টানিয়া বলিলেন, 'ইহা আলাহর রাস্তা'।

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।