"তোমরা হইতেছ উত্তম উম্মত, যাহাদিগকে মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করা হইয়াছে।" (সুরা আল ইমরান)। আর এক জায়গায় এই সমস্ত লোকদের উদ্দেশ্যে বলিয়াছেন, "ভাল কাজে আদেশ প্রদানকারী, মন্দকাজে নিষেধকারী এবং আলাহতায়ালার সীমারেখার রক্ষণাবেক্ষণকারী।" অন্য এক স্থানে তিনি বলিয়াছেন, "মোমেন পুরুষ এবং মোমেনা স্ত্রীলোকগণ (দ্বীনের কাজে) একে অপরের পরিপূরক- (তাহারা) ভাল কাজের হুকুম করে এবং মন্দ কাজের নিষেধ করে।" আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবা, তাবেঈন, তাবেতাবেঈনগণ এবং বিগত মহৎ পুণ্যাত্মাগণ তাঁহাদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের জন্য কতকিছুইনা করিয়া গিয়াছেন। তাঁহাদের সেই সমস্ত সর্বাত্মক প্রচেষ্টা শুধুমাত্র এক নিরর্থক কাজের জন্য যদি হইত (নাউজুবিলাহ), তাহা হইলে আগাগোড়া সমস্ত কিছু তাঁহাদের নির্বুদ্ধিতার পরিচায়ক বলিয়া বিবেচিত হইবে। মন্দ কাজে বাধা প্রদান করা হইতে বিরত থাকা যদি প্রশংসাসূচক ভাল কাজ হইত, তাহা হইলে ইসলাম ধর্মের নীতি-পদ্ধতি (শরীয়ত) অস্বীকারকারীকে দেখার পর মনে মনে তাহাকে ঘৃণা বা অস্বীকার করা কেন সর্বাপেক্ষা দুর্বল ঈমান বলিয়া বিবেচিত হইবে- যেমন হাদীস শরীফে আছেঃ "ইহা সর্বাপেক্ষা দুর্বল শ্রেণীর ঈমান।" যদি বলা হয় যে, এই আয়াত শরীফে "হে ইমানদারগণ, তোমাদের আপন আপন প্রবৃত্তিসমূহ (নফস) সম্পর্কে চিন্তা করা অবশ্য কর্তব্য। যখন তোমরা হেদায়েত প্রাপ্ত হইয়াছ তখন কাহারও পথভ্রষ্ট হওয়া তোমাদের কোন ক্ষতির কারণ হইতে পারে না" (সুরা মায়েদা)। আদেশ ও নিষেধ পরিত্যাগ করার বিষয়ই প্রমাণ করিতেছে, তাহা হইলে আমি বলিব যে ইহা সম্পূর্ণ ভুল। ভুল এইজন্য যে, "যখন তোমরা হেদায়েত প্রাপ্ত হইয়াছ" এর মধ্যে সরল ও সঠিক পথ প্রাপ্ত হওয়ার কথাও আছে, যাহাতে সৎ কাজে আদেশ প্রদান করা ও অসৎ কাজে নিষেধ করার বিষয় অন্তভুর্ক্ত রহিয়াছে। কোরআন শরীফের ব্যাখ্যাদাতাগণ (মোফাসসেরীন) যেভাবে বর্ণনা করিয়াছেন, তাহাতে এই আয়াত শরীফের অর্থ দাঁড়াইতেছে, যখন তোমরা পুণ্য কর্মের আদেশসমূহ পালন করিবে এবং সৎ কর্মে আদেশ ও অসৎ কর্মে বাধা প্রদান করিবে, তখন অন্য লোকের পথভ্রষ্টতা তোমাদের আর কোন ক্ষতি করিতে পারিবে না। এই আয়াত শরীফ অবতীর্ণ হওয়ার মাহাত্ম্য (শানে নজুল) দ্বারাও এই একই অর্থ প্রকাশিত, আর তাহা হইতেছে, কাফেরদের দিক হইতে মুসলমানগণের অন্তর যখন সংকীর্ণ হইয়া পড়িতেছিল তখন তাহাদের সান্ত্বনা দিবার জন্য আলাহ্তায়ালা এই আয়াতের মাধ্যমে জানাইয়াছেন যে, তোমরা যখন নিজেদের কাজ সম্পন্ন করিয়াছ, সঠিক পথের দিকে পথ-প্রদর্শকের কাজ করিয়াছ এবং অবিশ্বাস ও ঔদ্ধত্যের জন্য ভীতি প্রদর্শন করিয়াছ, ইহার পর আর ঐ সমস্ত লোকের অবিশ্বাস তোমাদের জন্য কোন ক্ষতির কারণ হইতে পারিবে না। আর যে দল এই আয়াতশরীফের কেবল বাহ্যিক অর্থ সমর্থন করে, তাহারা মনে করে সৎ কর্মে আদেশ প্রদান করার বিষয়টি ইহাতে রহিত করা হইয়াছে।
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।