সুলতানুল আরেফীন সাইয়্যিদুত্ তাইফা হজরত জুনাইদ্ বাগদাদী র. যিনি একত্ববাদের অস্তিত্বের মধ্যে বিলীন থাকিয়া সেই অস্তিত্বকে আবিষ্কার করিতেন, তিনিও আপাদমস্তক শরীয়তের সাজে নিজেকে উত্তমরূপে সজ্জিত রাখিতেন। সৎ কাজের আদেশকে ত্যাগ করাই যদি একত্ববাদের অস্তিত্বে বিশ্বাসীগণের নীতি ও ধর্ম হইত, তাহা হইলে মাওলানা আব্দুর রহমান জামী র. যিনি একত্ববাদের অস্তিত্ব সম্পর্কে এক বিরল দার্শনিক ছিলেন, তিনি কেন নিজ মসনবী 'সিলসিলাতুল জাহাব' (কাব্যগ্রন্থ সোনার শিকল) গ্রন্থে লোকদের ধারণা ভুল বলিয়া প্রমাণিত করিবেন, যাহারা সৎকাজের আদেশ পরিত্যাগ করার পক্ষে ছিল। সবচেয়ে অদ্ভুত ও হাস্যকর ব্যাপার হইতেছে, যে সমস্ত লোক ধর্মের ব্যাপারে কম কষ্টকর এবং নীতির ব্যাপারে সকলের সঙ্গে সদ্ব্যবহারের মনোভাব পোষণ করে, তাহাদের সহিত ইহুদী, যোগী, ব্রাহ্মণ, জৈন, জিন্দিক (আলাহকে অবিশ্বাসকারী) ও অন্যান্য সম্প্রদায়ের সম্পর্ক বেশ ভাল। তাহাদের সহিত তাহারা সদ্ভাব রাখে, উঠাবসা ও আমোদ-আহলাদ করে এবং ভালবাসার সম্পর্ক বজায় রাখে। কিন্তু সুন্নত জামাতভুক্ত লোকজন, যাহারা আলাহ্তায়ালার ক্ষমাপ্রাপ্তগণের শ্রেণীভুক্ত, তাহাদের সহিত বিদ্বেষ ও শত্রুতামূলক আচরণ করে। তাহাদের সৌজন্য ও সদ্ব্যবহার অন্যান্যদের সঙ্গে ঠিকই থাকে, কিন্তু এই সঠিক ও সত্য জামাতের লোকজনের উপর তাহারা অত্যাচার ও উৎপীড়ন করতে থাকে এবং তাহাদিগকে সমূলে উৎপাটিত করার প্রায়াস চালাইয়া যায়। সকলের সহিত সদ্ব্যবহার ও সৌহার্দ্যের কি সুন্দর নমুনা। হজরত মোহাম্মদ স. এর সঠিক অনুসারীগণের সঙ্গে শত্রুতা এবং তাহার বাহিরে অন্যান্য সকলের সঙ্গে মিত্রতা ও বন্ধুত্ব। খুব ভালভাবে চিন্তা করিয়া দেখ, যদি মন্দ কাজে প্রতিবাদ পরিহার করাই প্রশংসনীয় হইত, তাহা হইলে সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ধর্মের জন্য অবশ্য কর্তব্য হিসাবে পরিগণিত হইত না। সেক্ষেত্রে আলাহ্তায়ালাও তাহা হইলে আদেশ ও বাধা প্রদানকারীদিগকে উত্তম উম্মত হিসাবে মর্যাদাসূচক পদবীতে ভূষিত করিতেন না, যেমন তিনি জানাইয়াছেন ঃ
খুলিলে ঘটনাμমে যে আয়াত বাহির হইয়া আসে শায়েখ আব্দুল ওহাব র. সেখানে তাঁহার ব্যাখ্যায় লিখিয়াছিলেন, 'নবী করিম স. এর আওলাদগণ সকলেই নিরাপদে গত হইয়া গিয়াছেন এবং তাঁহাদের পরিণাম অবশ্যই শুভ হইবে'। হজরত শায়েখ আব্দুল কুদ্দুস কুদ্দিসা সিররূহু সেই লেখার একপ্রান্তে লিখিয়াছিলেন, "ইহা আহলে সুন্নত জামাতপন্থীদের বিশ্বাসের পরিপন্থী" - অর্থাৎ এই ব্যাখ্যা সুন্নতের অনুসরণকারী সম্প্রদায়ভুক্ত লোকদের (আহলে সুন্নত জামাতের) নীতি বিরুদ্ধ। ইহার পর তিনি গ্রন্থটি ফেরত দিলেন। দিলীর বিখ্যাত আলেম ওলামাগণ এই বিষয়ের উপর কয়েকদিন ধরিয়া নিজেদের মধ্যে আলোচনা করিয়া সেই কথাই সঠিক বলিয়া মানিয়া লইলেন, যাহা হজরত শায়েখ গাঙ্গুহী কুদ্দিসা সিররূহ তাঁহার মন্তব্যে লিখিয়াছিলেন।