সুবিদিত যে, তিনি বলিতেন, "শরীয়তের পূর্ণ অনুসরণ ও সাবধানতার বিষয় আমি আমার পীর ও মোর্শেদ হজরত শায়েখ রোকন উদ্দীন গাঙ্গুহী র. এর নিকট হইতে শিক্ষালাভ করিয়াছি।" হজরত শায়েখ রোকন উদ্দীন র. আলাহর একত্ববাদের অস্তিত্বে অন্তহীন রহমতের অধিকারী হওয়া সত্ত্বেও পরিপূর্ণতার সহিত শরীয়তের অনুসরণ করিতেন। তিনি এই সাবধানতা নিজ পিতা ও মোর্শেদ হজরত শায়েখ আবদুল কুদ্দুস গাঙ্গুহী র. এর নিকট হইতে অর্জন করিয়াছিলেন (টীকা দ্রষ্টব্য) হজরত শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহী র. আলাহ্তায়ালার একত্ববাদের অস্তিত্বে এক দুর্লভ মর্যাদার অধিকারী ছিলেন। তিনি অধিকাংশ সময় সেই পরম করুণাময়ের একত্ববাদের প্রভাবে ডুবিয়া থাকিতেন, তথাপি শরীয়তের হুকুম- আহকাম প্রতিপালনে এবং তৎসংμান্ত বাহ্যিক সাবধানতা অবলম্বনের ক্ষেত্রে তিনি ছিলেন পূর্ণতার প্রতীক। হজরত খাজা আহরার র. যদিও একত্ববাদের অস্তিত্বের সহিত সম্পৃক্ত ছিলেন তবুও শরীয়ত প্রচারের ক্ষেত্রে তিনি ছিলেন পর্বতের মত অটল। তিনি বলিতেন, "আমি যদি পীরি-মুরিদী (পীর হিসাবে লোকদিগকে মুরিদ করার কাজ) করি, তাহা হইলে আমার জমানার অন্য কাহারও পক্ষে পীরি-মুরিদী করার সাহস হইবে না। কিন্তু আমাকে তো দ্বীনের প্রচার ও প্রসারের জন্য মনোনীত করা হইয়াছে, শুধু পীরি-মুরিদী করার জন্য নয়।' শায়েখ মুহীউদ্দীন ইবনে আরাবী হাদিস শরীফে অগাধ পাণ্ডিত্যের জন্য সনদের অধিকারী হইয়াছিলেন এবং ফেকাহ্ শাস্ত্রে বিশেষ যোগ্যতা অর্জন করিয়াছিলেন। তিনি বলিতেন, "কোন কোন দরবেশ "পরকালের হিসাব-নিকাশের পূর্বেই নিজ আমলসমূহের হিসাব কর", এই আপ্তবাক্য সম্মুখে রাখিয়া তাঁহাদের দিবারাত্রির আমলসমূহের হিসাব করিতেন। আর আমি নিজের জন্য তাহার সহিত আরও কিছু যোগ করিয়াছি, তাহা এই যে, আমলসমূহের হিসাবের সঙ্গে সঙ্গে আমি অনিষ্টকর বিষয়সমূহেরও হিসাব করি।
টীকাঃ জুবদাতুল মাকামাত গ্রন্থে হজরত শায়েখ আব্দুল কুদ্দুস গাঙ্গুহী র. সম্পর্কে তাঁহার মাত্রাতিরিক্ত মগ্ন অবস্থা এবং বহুদিকের শ্রেষ্ঠত্বের কথা উলেখ করা হইয়াছে। সেই সঙ্গে সুন্নতের প্রতি দৃঢ় আনুগত্য, সংযম ও সহনশীলতা, অধ্যাবসায় ইত্যাদির ক্ষেত্রে তিনি অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী এবং দৃঢ়চেতা ও মহৎ ব্যক্তিত্বসম্পন্ন ছিলেন বলিয়া বর্ণনা করা হইয়াছে (পৃঃ ৯৭)। উক্ত গ্রন্থে তাঁহার সম্পর্কে বর্ণনার শেষ দিকে, হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর মৌখিক বর্ণনার উলেখ করিয়া বলা হইয়াছে যে, হজরত শায়েখ যখন একবার দিলীতে অবস্থান করিতেছিলেন, তখন শায়েখ হাজী আব্দুল ওহাব বোখারী র. ( হজরত জালালুদ্দীন বোখারী র. এর পুত্র)- যিনি অতুলনীয় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন,- নিজের লেখা একখণ্ড তফসীর (মূল রচনার বিশদ ব্যাখ্যা ও বিশেষণ) পড়িয়া দেখার জন্য হজরত শায়েখের নিকট প্রেরণ করিয়াছিলেন। কুতুবে গাঙ্গুহী ব্যাখ্যা গ্রন্থখানি