মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ١٠٦
📝 نص 📖 PDF

হইয়াছে যে, সে কেবল আলাহর জন্যই তাহার হৃদয়ের ভালবাসা পোষণ করে এবং আলাহর জন্যই শত্রুতা করে, সে তাহার যোগ্যতা অনুযায়ী আলাহ্‌তায়ালার নৈকট্য লাভ করিয়াছে। (আহমদ)। হজরত আবু আমামা রা. হইতে বর্ণিত হইয়াছে, অাঁ-হজরত স. বলিয়াছেন, "যে কেহ কেবলমাত্র আলাহর জন্য ভালবাসা স্থাপন করিয়াছে ও আলাহর জন্য শত্রুতা পোষণ করিয়াছে এবং আলাহর খাতিরে দান করিয়াছে ও আলাহর ওয়াস্তে নিষেধ করিয়াছে, তাহার ঈমান পূর্ণতা প্রাপ্ত হইয়াছে।" (আবু দাউদ)। আসল কথা হইতেছে, প্রেমিকের প্রিয়জনদের সহিত ভালবাসা এবং দুশমনের প্রিয়জনদের সহিত শত্রুতার মধ্যে ভালবাসার প্রকৃত উপকরণ নিহিত রহিয়াছে। খাঁটি দরদী প্রেমিক, এই দুইটি বিষয়কে তাহার নিজের প্রিয় কাজ বলিয়া মনে করে এবং সেজন্য সে কোন লাভ বা উপদেশের ধার ধারে না। প্রেমিকের প্রিয়জনদিগকে তাহার নিজের চোখে কতই না সুন্দর ও সম্মানীয় বলিয়া মনে হয়, অন্যদিকে শত্রুর আপনজনদিগকে কি বিশ্রী ও কদাকার বলিয়া মনে হয়। এই ধরনের কার্যকলাপ অপ্রকৃত (অর্থাৎ আসল নয় এই ধরনের জাগতিক) ইশকের ক্ষেত্রেও প্রকাশিত ও পরিলক্ষিত হইয়া থাকে। যে ব্যক্তি বন্ধুত্বের আমন্ত্রণ জানায়, তাহার মধ্যে বন্ধুর শত্রুগণের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ বন্ধুর সম্মুখে প্রকাশিত না হওয়া পর্যন্ত তাহার বন্ধুত্বের আমন্ত্রণ গ্রহণযোগ্য হয় না। আলাহ্‌তায়ালা বলেন, " হজরত ইব্রাহীম খলিল উলাহ্‌ আ. এর চরিত্রে তোমাদের জন্য এক উত্তম আদর্শ রহিয়াছে।" অন্য একস্থানে আলাহ্‌তায়ালা বলেন, "নিশ্চয় রহিয়াছে তোমাদের জন্য তাঁহাদের মধ্যে উত্তম চরিত্র।" এই আয়াত দ্বারা ইহা প্রকাশ পাইতেছে যে, সত্য পথের প্রেমিকদের (তালেবে হকের) জন্য (যে সমস্ত লোক ত্রুটির মধ্যে রহিয়াছে তাহাদের নিকট হইতে) দুঃখ-কষ্ট পাওয়াও অত্যন্ত প্রয়োজনীয় ও বাধ্যতামূলক। ...একত্ববাদের অস্তিত্বে যে সমস্ত মহাত্মাগণ বিশ্বস্ত অবস্থায় রহিয়াছেন, দ্বীনের দৃঢ়তার জন্য তাঁহাদের ধর্মভীরুতা ও পূর্ণতা অর্জন অত্যন্ত প্রসিদ্ধ ও সুপরিচিত- যাহা এখানে বলার অপেক্ষা রাখে না। আমাদের হজরত (হজরত মোজাদ্দেদে আলফেসানী রঃ) যিনি ওজু, পরিষ্কার- পরিছন্নতা, নামাজ এবং নামাজের আদবসমূহের ব্যাপারে সর্বদা অত্যন্ত সতর্কতা ও সাবধানতা অবলম্বন করিতেন, তিনি বলিতেন, "আমি আমার পিতা হজরত শায়েখ আব্দুল আহাদ র. এর নিকট হইতে এই সমস্ত বিষয়ে সাবধানতা অবলম্বন করিতে শিখিয়াছি। কেবলমাত্র জানিয়া নিয়া এই সমস্ত বিষয়ে সফলতা অর্জন করা খুবই দুরূহ ব্যাপার।" আমার দাদা (হজরত শায়েখ আব্দুল আহাদ ফারুকী র.) একত্ববাদের অস্তিত্বে অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী হওয়া সত্ত্বেও শরীয়ত প্রতিপালনের ক্ষেত্রে তিনি ছিলেন পূর্ণতার অধিকারী। আমার দাদার সম্পর্কে ইহা

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.