ইসলামে আমন্ত্রণের মাধ্যমে অন্যান্য ধর্মকে কেনই বা বাতিল করিয়াছেন? পূর্বে যে সমস্ত সম্প্রদায় আম্বিয়া আ.-গণের দাওয়াত কবুল করে নাই, সেক্ষেত্রে তাহাদিগকে বিবিধ শাস্তির মধ্যে কেন আবদ্ধ করা হইবে? আর কেনই বা তাহাদের অনেককে সমূলে ধ্বংস করা হইয়াছে? তাহার পরিবর্তে, তাহা হইলে, ইহাই তো হওয়া উচিত ছিল যে, তাহাদিগকে তিনি (আলাহ) তাহাদের নিজ নিজ খেয়াল খুশীর উপর ছাড়িয়া দিতেন। জেহাদকে কি জন্য ফরজ করা হইয়াছে? কেননা ইহা ইসলাম ধর্মের অনুসারীদিগকে উৎপীড়ন ও হত্যাকারীগণের বিরুদ্ধে প্রতিরোধ করিবে এবং সেই সঙ্গে কাফেরদিগকে কতল করার দুঃখ কষ্টও বরণ করিবে। মুজাহেদীন ও আলাহর রাস্তায় শহীদানগণের শ্রেষ্ঠত্ব, যাহা কোরান শরীফের বিভিন্ন আয়াতসমূহের অর্থ হইতে স্বতঃ প্রকাশিত এবং প্রমাণিত- কেন তাহার বর্ণনা তাহা হইলে করা হইয়াছে? আলাহ্তায়ালা তাঁহার পরিপূর্ণ রহমত দ্বারা আম্বিয়া আলাইহিমুস সালামগণকে মৌলিক আদর্শের জন্য এবং আউলিয়াগণকে তাঁহাদের অনুসরণকারীরূপে ধর্মের দিকে আহবান করার জন্য মনোনীত করিয়াছেন। তাঁহাদের মাধ্যমেই তিনি (আলাহ্) মানবসম্প্রদায়কে ভয়াবহ শাস্তি ও যথোচিত পুরস্কার সম্পর্কে অবহিত করিয়াছেন। এই ভাবেই তিনি ইসলামের প্রতিদ্বন্দ্বী শত্রুগণের উপর যুক্তি-প্রমাণ প্রতিষ্ঠিত করিয়াছেন এবং তাহাদের মৌখিক ওজর-আপত্তিসমূহ বন্ধ করিয়া দিয়াছেন।- 'যাহাতে রসুলগণের আগমনের পর লোকদের জন্য কোন ওজর- আপত্তি বাকী না থাকে' (সুরা নেসা)। অতএব অাঁ হজরত সলালহু আলায়হি ওয়া সালামের সাচ্চা আনুগত্য- ধর্মের প্রতি আহ্বান ও সৎ কাজে আদেশ প্রদান করার অংশের মধ্যেই নিহিত রহিয়াছে এবং যে ব্যক্তি সৎ কাজে আদেশ করার কাজ পরিত্যাগ করিয়াছে প্রকৃতপক্ষে সে রসুলে করিম স. এর অনুগত নহে। ন্যায়ের খাতিরে গভীরভাবে চিন্তা করিয়া দেখা উচিত যে, যদি পাপী ও অবিশ্বাসীগণ আলাহর ঘৃণার পাত্র না হইত তাহা হইলে আলাহর জন্য শত্রুতা করা ধর্মে অবশ্য কর্তব্য বলিয়া পরিগণিত হইত না। তাহা হইলে ইহা সর্বোত্তম নৈকট্য লাভ ও ঈমানে পরিপূর্ণতা অর্জনের বিষয় হইতে পারিত না এবং সেই সঙ্গে তাহা আলাহ্তায়ালার নৈকট্য লাভের (বেলায়েতের) ভিত্তি, তাঁহার সম্মতি (রেজা) অর্জনের কারণ ও তাঁহার নৈকট্যের জন্য প্রবেশাধিকার পাওয়ার উপায়ও হইতে পারিত না। হজরত ওমর ইবনে আল জামুহ রা. হইতে বর্ণিত হইয়াছে, তিনি অাঁ-হজরত স.কে বলিতে শুনিয়াছেন, "বান্দা কখনও অকৃত্রিম ঈমানের অধিকারী হইতে পারে না, যে পর্যন্ত সে আলাহর জন্য শত্রুতা না করে। যাহার মধ্যে এই গুণ সঞ্চারিত
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।