মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

বেদাতীকে প্রশ্রয় দেয়, তাহার উপর আলাহ্‌তায়ালার, তাঁহার ফেরেশতাবৃন্দের এবং যাবতীয় মানুষের অভিশাপ বর্ষিত হয়। এই ধরণের লোকের না কবুল হয় ফরজ, না গৃহীত হয় নফল।" হাদিস শরীফে আছে, রসুলেপাক স. বলিয়াছেন, "হে আয়েশা! ঐ সমস্ত লোক যাহারা দ্বীনের মধ্যে মতভেদ ও বিভেদের সৃষ্টি করে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হইয়া যায়, তাহারা সকলেই ধর্মে পবির্তন সাধনের সহচর এবং লালসা ও কামনাবাসনার মিত্র। তাহাদের ক্ষমা প্রার্থনা করার সৌভাগ্যও হয় না। আমি তাহাদের হইতে মুক্ত এবং তাহারা আমা হইতে।" সৎ কর্মে আহবান করাকে ত্যাগ করাই যদি সুফী সম্প্রদায়ের অন্তভুর্ক্ত হইত তাহা হইলে অতিশয় উচ্চামযার্দাধারী কোন এক সুফী কেন বলিয়াছেন, "সুফীগণের মধ্যে যেদিন সৎকার্যের জন্য আদেশ ও অসৎ কার্যের জন্য নিষেধজনিত কোন কাজ সম্পাদিত না হয়, বুঝিতে হইবে সেই দিনটি তাঁহাদের জন্য ভাল দিন নয়।" সুতরাং ইহার উদ্দেশ্য পরিষ্কারভাবে বোঝা যাইতেছে যে, সুফীগণের যে দিনটি ঐ সমস্ত কাজ হইতে খালি থাকে, সেই দিনটি তাঁহাদের জন্য মঙ্গলের দিন নয়। ঐ সমস্ত লোক যাহারা মন্দ কাজে প্রতিবাদ না করার এবং ভাল কাজে আদেশ না করার বিষয়ে বিশ্বাসী, তাহাদের ব্যাপারে চিন্তা করিয়া দেখ, আখেরাতের সেই শাস্তি ও পুরস্কার এবং সেই কঠিন অঙ্গীকার, যাহাদের মন্দ কাজের জন্য কোরআন ও হাদিস শরীফে বর্ণিত হইয়াছে, তাহার জন্য তাহারা দোষী বলিয়া সাব্যস্ত হইবে কি না? যদি তাই হয়, তাহা হইলে সেই সব হতভাগ্য লোককে কেন ভয়াবহ ধ্বংসের পরিণাম হইতে পরিত্রাণের দিকে টানিয়া আনিবে না এবং কঠিন শাস্তি হইতে বাঁচানোর জন্য মুক্তির পথ দেখাইবে না? কোন অন্ধের চলার পথে যদি কোন কূপ বা সাপ পড়ে অথবা কোন ব্যক্তির জাগতিক কোন বিপদ আসিয়া পড়ে, তখন তো লোকেরা তাহাকে সে সম্পর্কে অবহিত করেও বিপদ হইতে অব্যাহতি পাওয়ার পথ বাহির করে এবং বিপদগ্রস্ত সেই ব্যক্তির দুরাবস্থার প্রতিবাদ করে। হায়! আফসোস্‌ হয় আখেরাতের সেই বিপদের কথা চিন্তা করিয়া যাহা হইবে অত্যন্ত কঠিন ও চিরস্থায়ী। কিন্তু সে সম্পর্কে লোকদিগকে সতর্ক করা হয় না ও তাহাদিগকে মুক্তির পথ দেখান হয় না। যেন এই রকম মনে হয় যে, কিয়ামত, পুনরুত্থান, সেই দিনের আক্ষেপ ও অস্থিরতা এবং হাশরের ময়দানে যাহা কিছু হইবে সেই সব বিষয়ে তাহারা যেন আদৌ বিশ্বাস করে না। আলাহ্‌তায়ালা যেন ঐ ধরনের মন্দ লোকদের খারাপ মতবাদ হইতে আমাদিগকে নিরাপদ রাখেন। সৃষ্ট জীবের প্রতি কোন বাধা না দেওয়াই যদি আলাহ্‌তায়ালার অভিপ্রায় হইত, তাহা হইলে তিনি আম্বিয়াগণকে কোন্‌ উদ্দেশ্যে প্রেরণ করিয়াছেন এবং দ্বীন

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।