মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

করিয়াছিলেন। শায়েখ মহীউদ্দীন র. তাঁহার লিখিত কোন কোন পুস্তিকায় এই সমস্ত বিষয়ে বর্ণনা করিয়াছেন। হজরত শায়েখ আব্দুল কাদের জীলানী র. তাঁহার একটি পুস্তিকায় সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ সম্পর্কে একটি মূল্যবান অধ্যায় রচনা করিয়াছেন এবং এই বিষয়ে গভীর ও সূক্ষ্ণভাবে আলোচনা করিয়াছেন। তিনি সেই পুস্তিকায় লিখিয়াছেন ঃ- "যদি ইহা স্থির করা হয় যে, শক্তি সামর্থ্যহীন অবস্থায় অসৎ কাজে নিষেধ করা ওয়াজেব (কর্তব্য) নহে, তাহা হইলে এমন কোন সংকটাপন্ন সময়ে যখন তাহা নিজের জীবনের উপর আপতিত হওয়ার আশংকাকে প্রবলভাবে প্রভাবিত করিতে থাকে, তখন সেই অবস্থায় অসৎ কাজে নিষেধ করা আমদের নিকট জায়েজ, নাকি তাও নয়? অবশ্যই তাহা তখন আমাদের নিকট জায়েজ (বৈধ) এবং সর্বোত্তম- অবশ্য যাঁহারা তাহা (অসৎ কাজে নিষেধ) করেন না, তাঁহারা যদি দৃঢ় প্রত্যয়ী, সংযমী ও ধৈর্যশীলগণের অন্তভুর্ক্ত হইয়া থাকেন তো স্বতন্ত্র কথা। অতএব, এই অসৎ কাজে নিষেধ করা আলাহর পথে জেহাদ করার সামিল- যাহা অবিশ্বাসী (কাফের)-গণের দলভুক্তদের সহিত জেহাদ করার মত। আলাহতায়ালা সুরা লোকমানের মধ্যে বলিয়াছেন, "সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ কর এবং (ইহার পরিণতিতে) যে বিপদাপদ আসিবে তাহা ধৈর্যের সহিত সহ্য কর- নিঃসন্দেহে ইহা অত্যন্ত হিম্মতের কাজ।" বিচার বিবেচনা করিয়া দেখা উচিত যে, সুফীগণের মধ্যে এই সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ দেশ-বিদেশে ধর্মীয় নেতা, পরিচালক ও পথপ্রদর্শক ছিলেন। তাঁহাদের প্রদর্শিত পথ যদি ভাল না হইত, তাহা হইলে ভাল কাজের নির্দেশ দানের জন্য কেন তাঁহারা এত বেশী গুরুত্ব প্রদান করিবেন? হজরত ফুজাইল ইবনে আয়াজ র. শ্রেষ্ঠ সুফিগণের অন্যতম ছিলেন। তিনি বলিয়াছেন, "যে ব্যক্তি কোন বেদাতকারীর সহিত বন্ধুত্ব রাখিবে, আলাহ্‌তায়ালা তাহার (ভাল) আমল বরবাদ করিয়া দিবেন এবং তাহার অন্তর (কলব) হইতে ঈমানের নূর উঠাইয়া লইবেন। আমি আলাহ্‌তায়ালার নিকট এই আশা রাখি যে, কোন ব্যক্তি যদি বেদাতকারীর সহিত শত্রুতা রাখে এবং আলাহ্‌তায়ালা যখন তাহা জানিতে পারেন, তখন সেই শত্রুতার কারণে নিঃসন্দেহে তিনি তাহাকে ক্ষমা করিয়া দেন- এমন কি তাহার নেক আমলের পরিমাণ যতই কম থাকুক না কেন। হে বৎস, যখন তুমি কোন বেদাতীকে এক রাস্তা দিয়া যাইতে দেখিবে, তখন তুমি তাহাকে পরিহার করিয়া অন্য পথ অবলম্বন করিবে।" খোদ রসুলেপাক স. এই সমস্ত শব্দ ব্যবহার করিয়া বেদাতকারীগণকে অভিশাপ (লানত) দিয়াছেন, "যদি কেহ কোন বেদাতের সৃষ্টি করে অথবা কোন

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।