ও বুজর্গ পীর মোর্শেদ অর্থাৎ নকশ্বন্দিয়া তরিকার মাশায়েখগণের নীতি হইতেছে, সুন্নতের প্রতি নিজ আনুগত্য দৃঢ়ভাবে প্রকাশ করা এবং বেদাত বা সুন্নত বিরোধেী কার্যকলাপ পরিহার করা- যাহা উলিখিত উচ্চ মর্যাদার অধিকারী জ্ঞানী-গুণীগণের লিখিত কেতাব ও পুস্তিকাসমূহে সুস্পষ্টভাবে বর্ণনা করা হইয়াছে। সৎ কাজের জন্য আদেশ ও অসৎ কাজের জন্য নিষেধ করা, আলাহর সন্তুষ্টির জন্য শত্রুতা এবং আলাহর পথে জেহাদ করা- এই সমস্ত তো হজরত মোস্তফা স. কতৃর্ক নির্ধারিত সুন্নতের মধ্যে পরিগণিত। বরং বলা যায় যে, এইগুলি ওয়াজেব এমন কি ফরজের পর্যায়ভুক্ত। বিনা কারণে সৎ কাজের আদেশকে পরিহার করা যেন এই নকশ্বন্দিয়া তরিকার আমলসমূহকে অস্বীকার করারই সামিল। হজরত খাজা নকশ্বন্দ র. বলেন, আমাদের তরিকা হইতেছে অতিশয় উচ্চ মর্যাদাসম্পন্ন। এই তরিকা অনুযায়ী রসুলে করিম স. এর আনুগত্যের অাঁচলকে শক্ত করিয়া ধরা এবং সাহাবা কেরাম (রাজিঃ)-গণের কাজকর্মের অনুসরণ করা খুবই জরুরি। এই আনুগত্য ও অনুসরণের পথে অতি অল্প আমলের মধ্যে অনেক কিছু লাভ করা যায়; পক্ষান্তরে যে এই কথা অমান্য করিবে বা ইহার প্রতি অসন্তোষের মনোভাব পোষণ করিবে, তাহার জন্য অপেক্ষা করিতেছে ভয়াবহ বিপদ। পূর্ব পুরুষগণের আধ্যাত্মিক ধর্মীয় রীতি (তরিকা) ও সুফী মাশায়েখগণের অবস্থাসমূহ এই বিশ্বস্ত আমলের উপর অর্থাৎ সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধের উপর প্রতিষ্ঠিত ছিল। চিন্তা করিয়া দেখ, সম্মানীয় সুফী সাধকগণ যে সমস্ত রীতিনীতি, সাধনা ও উপদেশের বিষয়ে প্রচুর পরিমাণে যে সমস্ত বিবরণ ও বৃত্তান্ত লিখিয়া গিয়াছেন এবং ধ্বংসকারী ও রক্ষাকারী বিষয়গুলি সম্পর্কে যে প্রমাণসমূহ রাখিয়া গিয়াছেন- তাহা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ ছাড়া আর কি হইতে পারে? হজরত খাজা মঈনুদ্দীন চিশতী কুদ্দেসা সিররুহু নিজের পীর ও মোর্শেদ হজরত খাজা ওসমান হারুনী র. এর উপদেশবাণী প্রসঙ্গে বলিয়াছেন যে, আমার মোর্শেদ বলিতেন, "বন্ধুত্বের পথ অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন ও সূক্ষ্ণ। তোমার উচিত যে, আলাহর সৃষ্ট জীবকে তুমি উপদেশ দিতে থাক এবং আলাহ্তায়ালার শাস্তিকে ভয় করার জন্য মানুষকে বল।" শায়েখ মহীউদ্দিীন ইবনে আরাবী কুদ্দেসা সিররুহ- যিনি একত্ববাদের অস্তিত্বে বিশ্বাসী অনুসারীবৃন্দের মধ্যে প্রধান ধর্মীয় নেতা ছিলেন- তাঁহার সমসাময়িক কালে যে সমস্ত সুফীগণ ধর্মে নাচ ও গানের (সামা ও রককাসী) পদ্ধতি অবলম্বন করিয়াছিলেন, তাহাদিগকে তিনি সেই সমস্ত কাজকর্মে বাধা প্রদান করিতেন এবং এ সমস্ত নাচ-গান বর্জন করিবার জন্য আদেশ প্রদান করিতেন। কোন কোন ব্যক্তি তাঁহার আদেশ মোতাবেক এ সব নাচ-গান পরিত্যাগ করিয়াছিলেন এবং কেহ কেহ উক্ত নাচ-গানের ধারা হইতে বিরত না থাকিলেও তাঁহারা নিজেদের দোষ স্বীকার
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।