মিরযা আবিদ উলাহ্ বেগের নিকট লিখিত। মকতুব নং-৫
সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আলাহর জন্য এবং দরূদ ও সালাম পয়গম্বরগণের নেতা মোহাম্মদ স. এর উপর, তাঁহার পরিবার পরিজন ও সাহাবী সকলের উপর বর্ষিত হোক অনন্তধারায়। (আমিন) বর্তমানকালে মানুষের মুখে মুখে সাধারণভাবে এই কথা শোনা যায় যে, সুফীসাধকগণের ধর্ম ও নীতি হইতেছে, বিশ্বের বর্তমান অবস্থা ও হাল-হকীকতের প্রতি যেন কোন রকম প্রতিবাদ বা বিরোধীতা না করা হয় এবং নিজেরা যেন কাহারও নিকট মন্দ বলিয়া বিবেচিত না হয়। যেহেতু এই কথা প্রকৃত সত্যের সম্পূর্ণ পরিপন্থী এবং ইহা দ্বারা অনেক রকমের ভুল বোঝাবুঝি ও ঝগড়া বিবাদের সূত্র হিসাবে নিজেদের মধ্যে জল্পনা-কল্পনার সৃষ্টি করে, সেই জন্য এই বিষয়ে কিছু লিখিবার মনস্থ করিয়াছি, যাহাতে এইরূপ ধারণার অনিষ্টতা ও কুপ্রভাবের বিষয়ে সকলে অবগত হইতে পারে। এই সব সম্পর্কে লিখিবার সময় সেই সমস্ত হাদিসের কথা বর্ণনা করিব- যাহা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ, আলাহর জন্য ভালবাসা ও আলাহর জন্য শত্রুতা, আলাহর পথে জেহাদের শ্রেষ্ঠত্ব, মহামর্যাদাসম্পন্ন মুজাহিদগণ এবং ধর্মের জন্য সত্য ও ন্যায়ের পথে প্রাণ উৎসর্গকারী উচ্চমর্যাদাবাহী শহীদানদের বিষয়সমূহের উলেখ থাকিবে। সেই সঙ্গে সম্মানিত সুফীগণের কিছু প্রসঙ্গেরও উলেখ থাকিবে। যাহা এই বিষয়ের সহিত সঙ্গতিপূর্ণ এবং যদ্বারা তাঁহাদের (সুফীগণের) পথ শরীয়তের উপর প্রতিষ্ঠিত হইয়াছে বলিয়া জানা যাইবে। কিছু কিছু লোক আছে, যাহারা সুফীগণের সহিত নিজেদের সম্পর্ক ও যোগসূত্র বজায় রাখে কিন্তু শরীয়তের সীমানা হইতে বহুদূরে সরিয়া যায়, তাহাদের সম্পর্কেও এখানে কিছু লিখিব এবং বন্ধুদিগকে আলাহ্ সোবহানাহুর পক্ষ হইতে সুষ্ঠু তওফিকের বিষয় প্রেরণ করিব। দেখ, যে ব্যক্তি নির্বোধের মত সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করাকে সুফীগণের পথ ও পন্থার পরিপন্থী বলিয়া মনে করে- জানি না সে ব্যক্তি কোন্ শ্রেণীর সুফীগণের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলে। আমাদের সম্মানিত