এই দ্বিতীয় আলয়ে পদার্পণ করিবার পূর্বেই হজরত মোজাদ্দেদে আলফে সানী র. বলিয়াছিলেন যে, এখানে এমন সব রহস্যপূর্ণ মারেফাতসমূহ পাওয়া যাইবে যাহার সম্পর্ক, ইনশালাহ, অমরত্বের পূর্ণতা (কামালতে বাকা) দ্বারা ভরপুর হইয়া থাকিবে। তাঁহার উক্তিমত পরে ঠিক সেই রকমই ঘটিয়াছিল। বন্ধুগণের নিকট হইতে দোয়া এবং তাঁহাদের অদৃশ্য মনোযোগ প্রকাশিত হওয়ার প্রত্যাশায় আছি। ওয়াস্সালাম।
মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-৪
রসুলে করিম স. এর প্রতি দরূদ, সালাম ও প্রশংসা জ্ঞাপনের পর জানাইতেছি যে, কেয়ামতের কাল μমশঃ নিকটের দিকে অগ্রসর হইয়া আসিতেছে। সেই সঙ্গে এই জামানায় জুলুমের প্রাবল্যও বাড়িয়া উঠিতেছে। সমগ্র বিশ্ব অন্ধকারে নিমজ্জিত হইতেছে এবং দিনে দিনে μমশঃ আরও বেশী করিয়া অন্ধকারের মধ্যে তলাইয়া যাইতেছে। এখন এই রকম হিম্মতওয়ালা জোয়ান মরদের দরকার, যে এই ভয়াবহ বিপদসংকুল জমানায় সুন্নতকে পুনর্জীবিত করিতে এবং বেদাতকে ধ্বংস করিতে পারিবে। নবী করিম স. এর সুন্নতের আলো ব্যতীত সঠিক পথের দিশা পাওয়া অসম্ভব এবং নবুয়তের অধিকারী রসুল স. এর রীতিনীতি, আচার-আচরণ, সাধনা ও অধ্যাবসায় ব্যতীত মুক্তির (নাজাতের) সন্ধান করা মিথ্যা কল্পনা-বিলাস ছাড়া আর কিছুই নয়। সুফীগণের আধ্যাত্মিক সাধনার পথ এবং অখণ্ড ভালবাসার জন্য মূল বস্তুর সন্ধান প্রাপ্তি, সেই সমস্ত-বিশ্বজগতের প্রতিপালকের বন্ধুর (হাবীবে রব্বুল আলামীনের) আনুগত্য ব্যতীত কোনμমেই সত্য ও সঠিক বলিয়া প্রমাণিত হইতে পারে না। আয়াত শরীফে বলা হইয়াছে, "বলুন যদি তোমরা আলাহকে ভালবাসিতে চাও তবে আমার অনুসরণ কর, (তাহা হইলে) আলাহ্ তোমাদিগকে ভালবাসিবেন" (সুরা আলে ইমরান) আয়াত শরীফের এই উক্তি আমার উক্ত বর্ণনার প্রমাণ। যাবতীয় অভ্যাস, ইবাদত ও লেনদেনের পদ্ধতিসমূহে অাঁ-হজরত স. এর সহিত সংযোগ ও সম্পর্ক সৃষ্টি হওয়ার মধ্যেই নিজের সমস্ত সৌভাগ্য যে নিহিত রহিয়াছে, তাহা বুঝিতে হইবে। বাস্তব জগতেও দেখা যায় যে, যে ব্যক্তি