মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

আবিদউলাহ বেগের নিকট লিখিত। মকতুব নং- ৩

প্রশংসা ও দরূদ এবং দ্বীনের দাওয়াতের প্রতি আহ্বানের পর, প্রিয় ভাই মিরযা আবিদউলাহ বেগের খেদমতে জানাইতেছি যে, যে পত্রখানি তুমি মীর জিয়াউদ্দীন হোসেনের হাতে পাঠাইয়াছিলে তাহা পাইয়া পত্রের বিষয়বস্তু অবগত হইয়াছি। তোমার পত্রে অবস্থাসমূহের বিবরণ সুন্নতের স্বাদেগন্ধে ভরপুর থাকায় তাহা হইতে বিশেষ তাৎপর্যময় মৌলিক আনন্দের আস্বাদ লাভ করিয়াছি। আলাহ্‌তায়ালা যেন উন্নতির পথে সব সময় তোমাকে দৃঢ়পদক্ষেপের সহিত গতিশীল রাখেন এবং সুন্নতপালনের আনুগত্যে তোমাকে অটল রাখেন। জ্ঞানীদের কোন কাজই অন্তর্নিহিত বিজ্ঞতা (হেকমত) হইতে খালি থাকে না। তোমার দাক্ষিণাত্য প্রদেশে যাওয়ার পিছনে অবশ্যই কোন তাৎপর্য নিহিত রহিয়াছে। প্রত্যেক স্থানের মাটির ভিন্ন ভিন্ন গুণ ও তাৎপর্য থাকে। প্রত্যেক শহরের একটা স্বতস্ত্র বিশেষত্ব আছে, এমনকি প্রত্যেক গ্রামের আলাদা আলাদা নিজস্ব প্রকৃতি রহিয়াছে। অন্তদৃর্ষ্টিসম্পন্ন মানুষ সকল স্থান হইতে প্রভূত কল্যাণ লাভ করিতে পারে এবং প্রত্যেক স্থান হইতে পরিপূর্ণতার এক বিশেষ অবদান পাইয়া থাকে। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. একবার সুলতান জাহাঙ্গীরের সঙ্গে লাহোরে তশরীফ লইয়া গিয়াছিলেন। সেখানে প্রথম দিকে দুই-এক মাস তিনি খাজা কাসেমের বাস ভবনে অবস্থান করেন। সেই স্থান হইতে তিনি এমন সব রহস্যপূর্ণ আধ্যাত্মিক জ্ঞানসমূহ লাভ করিয়াছিলেন, যাহার সম্পর্ক পরিপূর্ণরূপে বিলীন হওয়া (কামালতে ফানা) এবং ধ্বংসশীল বস্তুজগতের সমস্ত কিছু অস্তিত্ব- হীনতার মধ্যে পাওয়া যায়। আর সেই পত্রের (মকতুবের) প্রতি তিনি উদ্দিষ্ট হইয়াছিলেন- "মানুষের উপর এমন এক সময়ও আসিয়াছিল যখন সে কোন উলেখযোগ্য বস্তু ছিল না" (সুরা দাহর)। এই ধারণা ও অবস্থার কাছাকাছি অবস্থান করিয়া তিনি কয়েকটি মকতুব সেই স্থান হইতে লিপিবদ্ধ করিয়াছিলেন। কিন্তু উক্ত আবাসগৃহ অত্যন্ত পুরাতন ও জীর্ণ ছিল বলিয়া সেখান হইতে তিনি অন্যস্থানে অবস্থান করার এরাদা করেন, যাহা "মোলা ভবন" নামে পরিচিত ছিল।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।