মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

কালিজ উলাহর নিকট লিখিত। মকতুব নং-২

পত্রে ষষ্ঠ প্রশ্ন ছিল, মৃত ব্যক্তির আত্মার পুণ্যের (রূহের সওয়াবের) জন্য, মৃত্যুর তৃতীয় এবং দশম দিবসে খানা খাওয়ানোর আয়োজন করা এবং তৃতীয় দিবসে ফুলের সমারোহপূর্ণ আয়োজন পালনের রীতিনীতি কোথা হইতে কীভাবে স্থির করা হইয়াছে? দেখ, কোন আড়ম্বর ও কপটতা ছাড়া আলাহর ওয়াস্তে খানা খাওয়ানো এবং তাহার সওয়াব মৃত ব্যক্তির জন্য পেঁৗছানো অত্যন্ত সৎ চিন্তা ও নেক কাজ। কিন্তু এই ব্যাপারে নির্দিষ্ট কোন দিন তারিখ স্থির করা সম্পর্কে বিশ্বস্ত কোন রীতিনীতির উৎসের সন্ধান পাওয়া যায় না। তৃতীয় দিবসে মৃতের জন্য ফুল দ্বারা কোন সামাজিক আচার পালন করার ব্যবস্থা শরীয়ত বিরুদ্ধ অপরাধমূলক (বেদাত) কাজ। তবে মৃত্যুর তৃতীয় দিবসে শোক-দুঃখ ভোলার জন্য মহিলাদের মধ্যে সুগন্ধি দ্রব্য ব্যবহার করার ব্যাপারে প্রমাণাদি পাওয়া যায়। কেননা, মৃতের নিকটআত্মীয়দের মধ্যে কেবলমাত্র স্ত্রী ছাড়া অন্য কাহারো পক্ষে তিন দিনের অধিক শোক পালন করা শরীয়ত বিরোধী কাজ।

টীকাঃ কালিজ উলাহ ছিলেন মোহাম্মদ আন্‌দ্‌জানীর নিকট আত্মীয়। তাঁহার সম্পর্কে আর বিশদ কোন বিবরণ জানা যায় না। মকতুবাতে মাসুমীয়ার কোন কোন পাণ্ডলিপিতে তাঁহার নাম ফতেহ্‌ উলাহ্‌ লেখা হইয়াছে, কিন্তু তাঁহার আসল নাম কালিজ উলাহ।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।