মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

নিঃসন্দেহে জনাবে রসুলুলাহ স. এমন একটি নূর যাহা হইতে রোশনী লাভ করা যায় এবং তিনি আলাহ্‌তায়ালার তলোয়ারের মধ্যে সর্বোত্তম তলোয়ার। সমস্ত দরূদ, সালাম ও সম্মান রসুল স. তাঁহার পরিবার পরিজন এবং তাঁহার সাহাবীগণের উপর কায়েম থাকুক। সুতরাং ইহা সেই সমস্ত কর্তব্যপরায়ণ ও বুদ্ধিমান নওজোয়ানদের জন্য অবশ্য কর্তব্য যে, তাহারা যেন বাহিরে এবং অন্তরে, প্রকাশ্যে এবং গোপনে সর্বদা রসুলেপাক স. এর আনুগত্যের প্রচেষ্টায় রত থাকে এবং যে সমস্ত কথাবার্তা রসুলে মকবুল স. এর আনুগত্যের বিরোধী, তাহাতে যেন তাহাদের অন্তর বিদ্রোহী হইয়া উঠে। এই বিশ্বাস যেন তাহাদের ঠিক থাকে যে, যদি কোন ব্যক্তি বহুবিধ গুণের অধিকারী এবং অসংখ্য কারামতের দাবীদার হয়, কিন্তু রসূলে করিম স. এর আনুগত্যের প্রতি সে যদি অলস হয়, তাহা হইলে ঐ ব্যক্তির সাহচর্য ও ভালবাসা ঘাতকের বিষের মত জীবননাশক হইয়া দাঁড়াইবে। পক্ষান্তরে, কোন ব্যক্তির যদি কিছুমাত্র কারামত বা অন্যান্য গুণ না থাকে কিন্তু তাহাকে যদি রসুলালাহ স. এর আনুগত্যের প্রতি অটল ও অকপট দেখা যায়, তাহা হইলে সেই ব্যক্তির সাহচর্য ও ভালবাসাকে যে কোন বিষনাশক পাথরের মত উপকারী বলিয়া জানিবে।

শত চেষ্টা হবে নিষ্ফল প্রয়াস, সত্যপথ খঁুজে পাবে নাকো তুমি, যতক্ষণ না, হে সাদী, মোস্তাফার পদধূলি নিতেছ সাদরে চুমি।

তাঁহার প্রতি দরূদ, সালাম ও সমুন্নত বরকতসমূহ অবিশ্রান্তভাবে বর্ষিত হউক। (আমিন)।

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।