মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

ইহাতে কোন সন্দেহ নাই যে, যদিও অদৃশ্য লোকের (বাতেনের) জন্য নিজেকে স্থায়ীভাবে সর্বদা হাজির রাখা সম্ভব- এমন কি ইহা অত্যন্ত সত্য ঘটনা এবং আমাদের এই পদ্ধতিতে (তরিকায়) আলাহ্‌তায়ালার দয়ার বিশেষ এই উচ্চমর্যাদা অতি সহজেই স্থায়ীভাবে হাসিল হইয়া থাকে এবং প্রারম্ভেই তাহা লাভ করা যায়- কিন্তু দৃশ্যতঃ এই সার্বক্ষণিক চিরস্থায়িত্ব অর্জন করা অত্যন্ত দুরূহ ব্যাপার এইজন্য যে, দৃশ্যমান দিকগুলি অহরহ নানা কাজের ঝঞ্জাটে জড়িত থাকে এবং এইসব কারণে স্থায়ীভাবে সর্বদা হাজির থাকার বিষয়ে অমনোযোগী না হইয়াও পারা যায় না। নিদ্রা হইতে এবং মানুষজনের সহিত মেলামেশায় নিয়োজিত রাখা হইতে সে নিজেকে মুক্ত করিতে পারে না। অবশ্য এই দৃষ্টিগ্রাহ্য গাফলতীর সহিত সৎ উদ্দেশ্যের সংযোগ স্থাপিত হইলে অমনোযোগিতা তখন সর্বক্ষণের জন্য উপস্থিতির উৎস হইয়া যায়- ক্লান্তি ও অবসাদ হইতে পরিত্রাণ পাওয়ার উদ্দ্যেশ্যে এই নিদ্রা তখন আনুগত্যের অন্তর্গত হইয়া যায়-'আলেমগণের নিদ্রাও এবাদত' এই উক্তি তুমি শুনিয়া থাকিবে। এইভাবে লোকজনের অধিকার ও দাবী পূরণ করার উদ্দেশ্যে তাহাদের সহিত মেলামেশা করা শরীয়তের আদেশসমূহের অন্তর্ভুক্ত। তাই যে কোন ব্যক্তি যে কোন কাজ আলাহ্‌তায়ালার আদেশের প্রতি অনুগত থাকিয়া পালন করিলে সে আলাহকে স্মরণকারী হিসাবে বিবেচিত হইবে। এইভাবে নিজেকে নিয়োজিত রাখিয়া সর্বক্ষণিকভাবে এবং চিরস্থায়ীভাবে হাজির থাকা বাহ্যিক ক্ষেত্রেও সত্য বলিয়া প্রমাণিত হইতে পারে- আর তাহার ভাগ্যে তখন দৃষ্ট ও অদৃষ্ট (জাহের ও বাতেন) উভয়ক্ষেত্রে এই পরিচিতি ও অন্তদৃর্ষ্টির সমন্বয় সাধন প্রশংসার ও সৌভাগ্যের বিষয় হইবে।

ওয়াস্‌ সালাম

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।