মকতুবাতে মাসুমিয়া (২য় খণ্ড)
/ ১০৬
📝 লেখা 📖 পিডিএফ

উপর নির্ভরশীলতাও তত বৃদ্ধি পাইতে থাকিবে। হজরত রাবেয়া বসরী র.কে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, সমস্ত ব্যাপারে আপনার এত যে আশাভরসা তাহা কিসের উপর ভিত্তি করিয়া আপনি পোষণ করেন? জবাবে তিনি বলিয়াছিলেন, নিজের আমল সম্পর্কে নিরাশ হওয়ার (এবং তাহার উপর কোন ভরসা না থাকার) কারণে। এই পত্রে মৃত্যু ও পরকাল, মনিব-গৃহের বাসনা সম্পর্কে হৃদয়ের আকুতি এবং আলাহ্‌তায়ালার সহিত সুন্দর ধারণা সম্পর্কে যাহা কিছু লিখিয়াছ তাহা অত্যন্ত নেক ও মোবারক (মঙ্গল জনক ও কল্যাণ কর)। হাদীসে কুদসীতে আছে- "আমি আমার বান্দার ধারণার নিকটে রহিয়াছি"- এই সত্যেরই পৃষ্ঠপোষকতা করিতেছে। ওয়াস্‌ সালাম।

মোহাম্মদ কাশফের নিকট লিখিত। মকতুব নং-৫৭

শুরু করিলাম সেই পরম দয়ালু ও দাতা আলাহ্‌তায়ালার নামে। অন্যান্য সমস্ত কিছুর দাসত্ব হইতে তিনি তোমাকে মুক্তি প্রদান করুন। "যদি তুমি আলাহর অনুগ্রহের (নিয়ামতের) পরিমাণ নির্ধারণ করিতে চাও, তাহা তুমি গণনা করিয়া শেষ করিতে পারিবে না।" আলাহ্‌তায়ালার পক্ষ হইতে বান্দাগণের প্রতি আবহমানকাল হইতে চিরস্থায়ী দান ও পুরস্কার প্রবাহিত হইতেছে। যদি এই দৃশ্যমান ও অদৃশ্য, স্বাভাবিক ও মৌলিক দানসমূহ এক মুহূর্তের জন্যও বান্দাগণের নিকট হইতে বিচ্ছিন্ন হইয়া যায়, তাহা হইলে কোন বান্দার নাম-নিশানা পর্যন্ত আর অবশিষ্ট থাকিবে না। অতএব, বান্দার জন্য ইহা অবশ্য কর্তব্য যে, এক লহমা অথবা চোখের পলকের জন্যও সেই মহান ও পবিত্র একত্ববাদের উৎস হইতে অমনোযোগী না হয় এবং নিজেকে যেন সে সেখানে হাজির রাখিয়া তাঁহার গুণ- গানে রত থাকে। ইহা অত্যন্ত ক্ষতিকর ও অসম্মানজনক যে, মহান দাতা তাঁহার দানের হস্ত সম্মুখে প্রসারিত করিয়া রাখিয়াছেন, আর যাহার জন্য সেই অনুগ্রহ দান করা হইতেছে সে তাহার মুখ ফিরাইয়া রাখিয়াছে। ক্ষণেকের তরে যে রয় গাফেল তাঁহার স্মরণ হতে, ততক্ষণ শুধু ডুবে রয় সে যে গোপন-কুফরি স্রোতে।

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।