যে জন তোমার আসল প্রেমিক নিত্য যারে চাও সে এইখানেতে থাকে তোমার দেখার চক্ষু নাই রয়েছে সাজানো পান পাত্র পারনাক নিতে তাও অন্ধের মত চলিছ যে শুধু, চলার লক্ষ্য নাই। কবি বলিয়াছেন - পাখি ডাকা ভোরে মনের কপাট খুলে তুমি এলে ছন্দময় কথার বিন্যাস আহা কী যে ভাল লাগে অপলকে চেয়ে আছি দেখ শরম-ভরম ভুলে কেন রাখিলে ফিরায়ে মুখ, মনে যে জোয়ার জাগে।
তোমাদের মধ্যে যাহারা নৈকট্য প্রাপ্ত তাহাদের প্রতি জানাই সালাম।
মীর জিয়াউদ্দীন হোসেনের নিকট লিখিত। মকতুব নং-৫৬
সমস্ত প্রশংসা আলাহ্তায়ালার জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম। তোমর মনোরম পত্রখানি পাঠ করিয়া আনন্দিত হইয়াছি। আমার প্রহরগুলি কেটেছে যেমন তোমার কারণে নিবিড় সুখে-আনন্দে উঠুক ভরিয়া তব প্রবাহিত ক্ষণ মাতিয়া তেমন পুলক জোয়ার ছন্দে। তুমি নিজের আমল সম্পর্কে যে হতাশা ও উৎকণ্ঠা ব্যক্ত করিয়াছ এবং আলাহ্তায়লার অনুগ্রহ ও দাক্ষিণ্যের উপর সম্পূর্ণরূপে ভরসা করার বিষয়ে প্রাঞ্জলভাষায় বিষদভাবে যাহা লিখিয়াছ তাহা অবগত হইলাম। কোন সন্দেহ নাই যে, নিজ আমলের ব্যাপারে নিরাশা ও উৎকণ্ঠা যত প্রকট হইবে আলাহর অনুগ্রহের
টীকাঃ ইনি হইতেছেন সেই মীর জিয়াউদ্দীন, যাঁহার সম্মানিত খেতাব (পদবী) ছিল 'ইসলাম খান।' অন্যত্র তাঁহার সম্পর্কে বিশদভাবে বলা হইয়াছে।