এই ব্যাকুল হৃদয় আর তৃষ্ণার্ত দু-চোখ খুঁজিয়া পেয়েছে কাজ ত্যাজি সব কিছু- চোখ দুটি শুধু তোমারে খুঁজিয়া মরে মন ছুটে চলে তোমারই পিছু পিছু। আলাহ্র এই ধরনের দাসানুদাসগণের অবস্থা পাগল ও আত্মহারার মত- বিশ্বে থাকিয়াও তাঁহারা বিশ্ব-বর্হিভূত, সৃষ্টির মাঝে থাকিয়াও তাঁহারা সৃষ্টির বাহিরে অবস্থান করেন। প্রকৃত পক্ষে বিশ্বমাঝে এইসব লোক তবু রহিয়াছেন এবং তাঁহাদের অস্তিত্বের কারণে জগতের সমস্ত প্রাণীর স্থায়িত্ব বজায় রহিয়াছে। আসলে এই সমস্ত ব্যক্তিই প্রকৃত ঐশ্বর্যশালী ও প্রকৃত স্বাধীন- তাঁহারা না কোন লোকের সহিত সম্পর্ক রাখেন, না সম্পর্ক রাখেন নিজের কোন কামনা-বাসনার (নফসের) সহিত। তোমার চোখের একটি মাত্র পলকে কত রাজা-বাদশাহ হল μীতদাস, তোমার ঐ অধর ছোঁওয়া সুরা চেখে কত জ্ঞানী হ'ল যে হায় পাগল খাস্ । যদি তাঁহাদের কোন মূলধন থাকিয়া থাকে, তাহা হইলে সেই পবিত্র প্রভুই তাঁহাদের মূলধন। আর যদি কোন কথাবার্তা তাঁহারা বলিতে চান বা কিছু বলিয়া সম্বোধন করিতে চান, তাহাও সেই প্রভুর সহিত করেন।
তুমি ভাল জান কোথায় তোমাকে পেঁৗছিতে হবে তা, পথে যেতে যেতে ছিটকে কখনো পড় যদি দূরে তাড়াতাড়ি উঠে পড় দেরী আর না করে অযথা ফিরে যাও পুনঃ সেই গন্তব্যের সোজা পথ ধরে। সেই সমস্ত বলবান জওয়ানদের জন্য দুঃখ হয়, আহা, তাহারা তাহাদের বুদ্ধি ও কলাকৌশলকে কেবল জাগতিক স্বার্থের ব্যাপারে নিয়োজিত রাখিয়া থাকে এবং এই রকম হীন প্রতারণামূলক কাজে আসক্ত হইয়া থাকে। তাহারা আসল ও অমূল্য মনি মুক্তাকে ত্যাগ করিয়া কতিপয় মৃৎপাত্র বিন্দু বিন্দু বারি দ্বারা পূর্ণ করিবার মোহে নিমজ্জিত রহিয়াছে। পরিপূর্ণ সৌন্দর্য আলোক সম্ভারে দীপ্ত ও সমুজ্জ্বল, তাহার আসা-যাওয়ার পথ অত্যন্ত উন্মুক্ত ও প্রশস্ত। কিন্তু আমাদের মত নীচ মনোভাবাপন্ন লোকেরা এই অপরূপ সৌন্দর্যের উত্তরাধিকার হইতে বঞ্চিত ও বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে।