খাজা দিনারের নিকট লিখিত। মকতুব নং-১
সমস্ত প্রশংসা আলাহ্তায়ালার এবং দরূদ ও সালাম বর্ষিত হউক তাঁহার মনোনীত বান্দাদের প্রতি। ইহকালে এবং পরকালে নগদ রোজগারের সৌভাগ্য, জাগতিক এবং আধ্যাত্মিক জগতের সরদার হজরত মোহাম্মদ মোস্তফা স. এর সম্পর্কের সহিত বিজড়িত। দোজখ হইতে অব্যাহতি এবং জান্নাতে প্রবেশ করিতে পারার মত যোগ্যতা অর্জন, সকল ন্যায়পরায়ণ ও ধার্মিকগণের নেতা এবং শ্রেষ্ঠ মানব ও মহাপুরুষগণের সর্দার একমাত্র নবী করিম স. এর আনুগত্যের উপর সর্বাংশে নির্ভরশীল। এমন কি আলাহ্তায়ালার রেজামন্দী (সন্তুষ্টি) পর্যন্ত রসূলে-মোখতার স. এর অনুসরণের ভিত্তিতে ওয়াদাবদ্ধ। পাপের জন্য ক্ষমা প্রার্থনা, ধর্মের প্রতি আনুগত্য, আলাহর প্রতি বিশ্বাস- একনিষ্ঠভাবে আঁ-হজরত স. এর অনুসরণ ব্যতীত আলাহর নিকট গ্রহণযোগ্য বলিয়া বিবেচিত হয় না। আলাহর স্মরণ, ধ্যান এবং তাঁহাকে পাওয়ার আকাঙ্খা ও আশার আনন্দ সমস্ত কিছু রসুলেপাক স. এর মাধ্যম ও সহায়তা ব্যতীত নিষ্ফল ও ভিত্তিহীন। আওলিয়া র.-গণ, আকায়ে নামদার রসুলে মকবুল স. এর অন্তহীন সমুদ্রের ভাণ্ডার হইতে মাত্র এক চুমুক পরিমাণ মত পানির দ্বারা অনুগ্রহের সৌভাগ্যে ভাগ্যবান এবং আম্বিয়া আ.গণ তাঁহার স. সেই অনন্তপ্রস্রবণ ধারার মধ্যে মাত্র একটি পাত্রের সমান পূর্ণতা দ্বারা পাবিত হইয়াছেন। ফেরেশতাগণ তাঁহার সহিত মধ্যস্থতাকারীর মাধ্যম, বেহেশত তাঁহার আবাস স্থল, যাবতীয় সৃষ্টির অস্তিত্ব তাঁহারই অস্তিত্বের সহিত মিলিত এবং সৃষ্টির সকল ধারাবাহিকতা তাঁহার যোগসূত্রের সহিত সম্পর্কিত। সমগ্র বিশ্বচরাচর তাঁহার অনুগত এবং এই পৃথিবীসহ অন্যান্য সমস্ত জগতের অধিপতি তাঁহার সন্তুষ্টির ব্যাপারে আগ্রহী ও সন্ধানী। অনাচারী পাপ আবার কেমন করে বাঁধে বাসা, মহান নেতা আছেন যেথা নিয়ে পথের দিক ও দিশা।