সৎ অসতের পরিচয় কর্মে থাকে লেখা, যুগ যুগ ধরে তাকে কাজ দিয়ে হয় দেখা। তুমি যে দৌলত অর্জন করিয়াছ, অধিকাংশ লোক তাহা হইতে এখনও বঞ্চিত রহিয়াছে। যে সমস্ত বিষয় লাভ করিবার জন্য তোমার সমসাময়িক সাথীগণ এখনও দম ফেলিবার অবকাশ পাইতেছে না এবং তাহা হাসিল করিবার জন্য আপ্রাণ চেষ্টা করিতেছে, বহুপূর্বেই তুমি সে-সমস্ত বিষয়ে যোগ্যতার অধিকারী হইয়াছ। যে সমৃদ্ধি ও প্রাচুর্যসমূহ (ফয়েজ ও বরকত) তোমার সহবতের মধ্যে বিদ্যমান রহিয়াছে, অন্যদের মধ্যে তাহা প্রতীয়মান নহে। তোমার সম্পর্কে যাহা প্রতীয়মান হইতেছে তাহাই তোমার পরিপূর্ণতার প্রতিচ্ছবি। তোমার মধ্যে ভিন্ন ভিন্ন রূপে যাহা উদ্ভাসিত হইয়া উঠে তাহাই তোমার বৈশিষ্ট্য এবং সমৃদ্ধময় পোশাকের (লেবাসে ফয়েজ) মধ্যে তোমার সৌন্দর্য প্রকাশিত হইয়া উঠে। তোমার মুরিদের মধ্যে তুমি দুইজন মুরিদের অবস্থা সম্পর্কে চিঠিতে যাহা লিখিয়াছ তাহা পাঠ করিয়া সীমাহীন খুশী হইয়াছি- হে আলাহ, তুমি তাহাদিগকে ঊর্ধ্বে আরোহণ করাও। মীর আব্দুলাহর অবস্থা অন্য তালেবের তুলনায় অধিক উন্নত। তবে এ কথা যেন খেয়াল থাকে যে, এই ধরনের কার্যাবলী যখন আলাহ্র অনুসন্ধানকারীদের মধ্যে প্রকাশিত হয়, তখন কখনও তাহা যোগ্যতার ভিত্তিতে হইয়া থাকে, আবার অধিকাংশ ক্ষেত্রে এই রকম দেখা যায় যে, প্রতিফলনের মাধ্যমে পরিপূর্ণতা উদ্ভাসিত হইয়া উঠে, যাহাতে তাহার নিজস্ব যোগ্যতার পরিমাণ সেরকম থাকে না। যাহাই হউক না কেন, তবু তাহা অনন্যসাধারণ ও শ্রেষ্ঠ সম্পদ। যাহারা হেদায়েতের পথে চলে এবং নবী করিম স. এর সুন্নতের অনুসরণ করে তাহাদের সকলের প্রতি সালাম।
টীকাঃ শায়েখ মোহাম্মদ আশরাফ র. ছিলেন খাজা মোহাম্মদ মাসুম র. এর চতুর্থ পুত্র। ১০৪৮ হিজরীতে তিনি জন্মগ্রহণ করিয়াছিলেন। ধর্মীয় বিষয়সমূহে তিনি পূর্ণ শিক্ষা ও জ্ঞান লাভ করিয়াছিলেন। তিনি যুক্তিবিদ্যায়, ইতিহাসে, ফিকাহ্শাস্ত্রের (শরীয়ত সম্পর্কিত আইন) বিভিন্ন শাখায়, দর্শনে এবং তফসির ও হাদীসে বিশেষ ব্যুৎপত্তি অর্জন করিয়াছিলেন। তিনি বহু বিখ্যাত গ্রন্থের উপμমনিকা ও পাদটীকাসমূহ লিখিয়াছেন। নিজ পিতার নিকট বায়াত হওয়ার পর তিনি মরুদ্যানের পথসমূহ পরিভ্রমণ করেন। অবশেষে মোজাদ্দেদিয়া তরিকাকে তিনি পরিপূর্ণরূপে গ্রহণ করিয়াছিলেন। ২রা সফর, ১১১৭ হিজরীতে তিনি এই নশ্বর জগৎ হইতে অনন্তলোকে যাত্রা করেন। তাঁহার সম্মানিত পিতার কবরের সংলগ্ন পশ্চিমদিকে তাঁহাকে সমাধিস্থ করা হয়। তাঁহার অন্তিম সময়ে তিনি বার বার 'হাসবী আলাহ্, ওয়া নেয়ামুল ওয়াকিল' পাঠ করিয়াছিলেন। (রওজাতুল কাইয়ুমিয়া-দ্বিতীয় খণ্ড)।