মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

ইয়া রসুলুলাহ আমি যে ক্ষুদ্র অতি রিক্ত সহায় সম্বলহীন, তবু সাধ জাগে তোমার শাফায়াতের হে শাফিউল মুজনেবিন। এই স্বপ্ন অত্যন্ত মোবারক স্বপ্ন এবং আগাগোড়া স্বর্গীয় ও সুসংবাদবাহী। এই আশা হইতেছে যেন ইহা পরকালের মুক্তির অসিলা এবং উচ্চ মর্যাদার জন্য মুক্ত বাতায়নস্বরূপ হইয়া যাইবে। ওয়াস্‌সালাম।

মখদুমজাদা শায়েখ মোহাম্মদ আশরাফের নিকট লিখিত। মকতুব নং- ৩৬

যে মূল্যবান পত্রখানি তুমি এই মিসকিনের নামে পাঠাইয়াছিলে তাহা পাইয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। তুমি সুস্থ রহিয়াছ এবং মৃত্যুর পর পুনর্জীবনকারীর স্মরণ হইতে নিজেকে কখনও বিরত রাখ নাই, সেজন্য আলাহ্‌তায়ালার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি। তুমি বিশিষ্ট সংযোগ (খাস্‌ নেসবত) সম্পর্কে আগ্রহ প্রকাশ করিয়াছ এবং হাজেরীন (উপস্থিত) সঙ্গী-সাথীদের সহিত প্রতিযোগিতা করিতেছ। দেখ, আমি তোমার নিকট হইতে কোন জিনিস দূরে সরাইয়া রাখি নাই। তোমার ব্যাপারে কার্পণ্যতা আর অনুদারতা করা হয় নাই। বরঞ্চ তোমার দিকে সর্বদা দৃষ্টি খোলা রাখি এবং তোমার উন্নতির আকাংখা পোষণ করি। এই পত্র লিখিবার সময়েও তোমার প্রতি মনোযোগ (তাওয়াজ্জোহ্‌) দেওয়া হইল, তুমি মূল্যবান পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ পাইতেছ এবং দৃষ্টিগোচর হইতেছে যে, তোমার আলোকরশ্মি সৃষ্টিজগতকে ঘিরিয়া রাখিয়াছে। তুমি খানকার হাজেরীনদের সহিত যে প্রতিযোগিতা করিতেছ তাহা উত্তম ও প্রশংসার যোগ্য। কিন্তু তুমিও শ্রেণী বিন্যাসের দিক হইতে এমন কিছু কম নহ, নিজ সঙ্গী সাথীদের মধ্যে তুমি বিশিষ্ট। তবে হঁ্যা, কোন কোন ব্যক্তিত্বের যে বৈশিষ্ট্য যোগ্যতাবলে অর্জিত হয় তাহা স্বতন্ত্র ব্যাপার এবং সকল আলোচানার ঊর্ধ্বে। প্রত্যেক ব্যক্তিই আপন আপন যোগ্যতা অনুযায়ী বৈশিষ্ট্যের অধিকারী হইয়া থাকে।

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।