মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

মখদুমজাদা শায়েখ মোহাম্মদ আশরাফের নিকট লিখিত। মকতুব নং- ৩৫

তোমার আনন্দদায়ক পত্রখানি পাইয়া অত্যন্ত প্রীত হইয়াছি। নিজের বাতেনী ও জাহেরী অবস্থার কথা এইভাবে মাঝে মাঝে লিখিয়া জানাইবে। ইহা অদৃশ্য (গায়েব) হইতে অন্তরের মনোযোগ (তাওয়াজ্জোহ্‌) আকর্ষণ করার জন্য সেতুবন্ধ রচনা করে। তুমি লিখিয়াছ যে, ফরজ ও তাহাজ্জুদ নামাজের মধ্যে এমন এক বিশেষ আবেশ ও আনন্দদায়ক মত্ত অবস্থার সৃষ্টি হয় যাহা তোমার সমস্ত অঙ্গ- প্রতঙ্গের উপর প্রভাব বিস্তার করে। এই অবস্থার সৃষ্টি হইলে ইচ্ছা হয়, দীর্ঘক্ষণ ধরিয়া নামাজে নিমগ্ন থাকি। ফজরের পরিব্যপ্তিকালেও প্রায় এই অবস্থার বিকাশ ঘটে। অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। এই মিষ্টি আবেশ ও প্রফুলময় মত্ততা যাহা নামাজের মধ্যে, বিশেষ করিয়া ফরজ নামাজের মধ্যে সৃষ্টি হয় তাহা প্রকৃত আনন্দদায়ক মত্ততার মূল উৎস। সেই সঙ্গে অন্য সময়েও নামাজের সময়ের মতো সুখদ অবস্থার উৎকর্ষতা বজায় থাকিতে পারে। দীর্ঘ কেরাতের সহিত নামাজ পড় এবং রুকু সেজদাও প্রলম্বিত কর। মাঝে মাঝে কোন ফরাশ বা বিছানা ছাড়া খালি জমিনের উপর নামাজ পড়িবে এবং নিজের পেশানীকে মাটির সহিত সম্পৃক্ত করিবে। কখনও কখনও জঙ্গলের মধ্যে যাইয়া জনমানবহীন স্থানে দীর্ঘক্ষণ ধরিয়া খুব খুশু ও রগ্‌বতের সহিত (নফল) নামাজ পড়িবে। কলেমা তৈয়েবার μমাগত আবৃত্তির জন্য নিজেকে সর্বদা অদম্য ও উৎসাহী রাখিবে। ব্যক্তিগত বাসনা ও প্রার্থনাসমূহের প্রবেশ নিষিদ্ধ করিবে এবং প্রতিবিম্ব হইতে মূলের দিকে আসক্ত হইয়া যাইবে। তুমি স্বপ্নে রসুলে মকবুল সলালহু আলায়হি ওয়া সালামকে জিয়ারতের সৌভাগ্য লাভ করিয়াছ এবং দেখিয়াছ যে, আঁ-হজরত স. তোমার হাত ধরিয়া তোমাকে নিজের দিকে আকর্ষণ করিতেছেন আর তুমি নিজের জবানীতে বলিয়াছ, ইয়া রসুলালাহ্‌ খালা বিহইয়াদিই ইয়া শাফিউল মুজনেবিন খালা বিইয়াদিই।

— পৃষ্ঠা ৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।