মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

মোহের ফাঁদে আর কতকাল রইবে ভুলে হকতা'লাকে বাতিল থেকে ফিরাও হৃদয় এবার তুমি হকের দিকে।

মিথ্যা হইতে সত্যের দিকে প্রত্যাগমন করাই হইতেছে ধ্যান বা খেয়াল। সর্বপ্রথমে আলাহ্‌পাকের এবাদত ও তাঁহার মোরাকাবা করাকে সমস্ত খেয়ালের সারাংশ বলিয়া জানিবে। ইহা সর্বনিম্ন পর্যায়ের জ্ঞান হইতে সর্বোচ্চ পর্যায়ের জ্ঞানের দিকে প্রবাহিত করে, প্রমাণপত্র হইতে প্রমাণের দিকে অভিনিবিষ্ট করে, প্রতিবিম্ব হইতে মূলের দিকে আকৃষ্ট করে, প্রশংসা ও গুণাবলী হইতে মাহাত্ম্যের (শানের) দিকে এবং মাহাত্ম্য হইতে সেই মাহাত্ম্যের মালিকের নিকট পর্যন্ত পেঁৗছানোর সফলতা আনয়ন করে। মোট কথা, জিকিরের উদ্দেশ্য হইতেছে গাফলতীকে বিতাড়িত করা। যে কোন উপায়েই হউক না কেন, গাফলত হইতে বিচ্ছিন্ন থাকা জিকিরের অন্তর্ভুক্ত। আর সৎ ্‌উদ্দেশ্যের (নিয়তে সালেহা) সঙ্গে সংশিষ্ট যে কোন কাজ, তাহা μয়-বিμয় হউক বা এই ধরনের যে কোন কাজ হউক না কেন, সব কিছুই জিকিরের সামিল হইয়া যায়। সঠিক উদ্দেশ্যে সম্পাদিত দুনিয়াদারীর সকল কাজকর্মও মিলিতভাবে জিকিরে পরিণত হয় এবং তাহা দ্বারা চিরস্থায়ী অন্তর্দৃষ্টি হাসিল হইয়া থাকে।

সংসারের দায় দেনা সুখ শান্তি উপার্জন মিশে গেছে এক হয়ে মোর কাছে এখন;- শুধু সেই প্রেমিকের চিন্তাটুকু আছে বাকী তরল আবেহায়াত যেথা পাকা হয়ে উঠে হৃদয়ের পানপাত্রে যবে তারে ধরে রাখি;- উন্নতির সিঁড়ি তার কাছে কেবল আসুক ছুটে।

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।