মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

মাত্র কয়েক দিনের এই জীবন আমাদের নিকট খুবই প্রিয়। এই সুযোগ আলাহ্‌তায়ালার দান ও আশীবার্দস্বরূপ। আমাদের প্রত্যেকের উচিত, মূল ও মৌল কার্যাবলীর মাধ্যমে তাহা খরচ করা। অত্যন্ত পরিতাপের বিষয় হইবে, যদি এই প্রিয় জীবন কেবল বেহুদা ও শুধু অকাজের মধ্যে কাটিয়া যায়। একটু ত্যাগ ও কষ্ট স্বীকার করিলেই সেই চিরস্থায়ী জগৎ আমাদের করায়ত্ব হইতে পারে এবং সামান্য অবহেলা ও গাফলতির কারণে তাহা আমাদের নাগালের বাহিরেও চলিয়া যাইতে পারে। সকল সময় বেশী করিয়া তাঁহাকে স্মরণ করাই হইতেছে আমাদের প্রধান কাজ। পরহেজগারী ও ধর্মভীরুতা (তাকওয়া) হইতেছে সকল সৎ কার্যাবলীর উদ্দেশ্য। দেখা যাক, কোন জওয়ান তাহার আশা-আকাঙ্খাকে বাস্তবায়িত করিবার জন্য আয়েশসামগ্রীর সুখ-সওদা সংগ্রহের উদ্দেশ্যে কলেমার সত্যকে হৃদয়ের সুরতরঙ্গে শ্রবণ করিয়া এই অর্থহীন উপদেশ খানিকে আত্মার সহিত সংযুক্ত করিয়া কবুল করিতে পারে কিনা- দিলাম তোমাকে আমি অফুরন্ত ভাণ্ডারের দিকচিহ্ন আর পূর্ণ পরিচয়, যদি না পারি পেঁৗছাতে কখনও সেখানে আমি পেঁৗছে যাবে হয়ত তুমি নিশ্চয়।

মোহাম্মদ মাসুদ র. এর নিকট লিখিত। মকতুব নং-৩৪

মহব্বতের সঙ্গে যে সুন্দর পত্রখানি পাঠাইয়াছিলে তাহা পাঠ করিয়া প্রীত ও আনন্দিত হইয়াছি। তুমি তোমার মস্তিষ্কে দুর্বলতার প্রভাব সম্পর্কে লিখিয়াছ। আলাহ্‌তায়ালা যেন তোমাকে দ্রুত আরোগ্য ও শক্তি দান করেন। দুর্বলতার কারণে যদি জিহ্বা দ্বারা জিকির (জিকিরে লিসান) করা সম্ভব না হয় তাহা হইলে কলবের মাধ্যমে জিকির ও অন্তরের খেয়ালের মধ্যে অধিক মশগুল থাকিবে। খেয়াল কাহাকে বলে তাহা জান কি?

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।