লাওয়াকিউম মালাহু মিন্ দাফিই- নিঃসন্দেহে তোমার প্রতিপালক কতৃর্ক প্রদত্ত শাস্তি অবশ্যই সম্পন্ন হইবে, কেহ তাহা পরিহার করিতে পারিবে না (কোরআন)। আলাহ্তায়ালা তাঁহার স্বয়ংসম্পূর্ণ পরিচালনার অধীনে মানুষের জন্য তাহার মাথার উপরে অনেক পরিদর্শক (ফেরেশতা) নিয়োজিত করিয়া রাখিয়াছেন, যাহাতে তাহাদের (মানুষের) যাবতীয় কথা ও কাজ এবং প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবহার ও শক্তি প্রয়োগের দলিল সুরক্ষিত থাকে এবং তাহার আমলনামা তৈরী হইতে থাকে। হায়, অন্ধকারে পতিত বিপদগ্রস্ত হতভাগ্য পাপী মানুষ কোন উচ্চপদস্থ সরকারী পরিদর্শক কোন এলাকায় হাজির হইলেই তো সেখানকার বাসিন্দারা ভয়ে কাঁপিতে থাকে এবং যে কোন অন্যায় ও খারাপ কাজ হইতে দূরে সরিয়া থাকে। আর এখানে আলাহ্তায়ালার এইসব পরিদর্শক (ফেরেশতা) তাঁহাদের দিনের কার্যাবলী রাত্রে এবং রাত্রের কার্যাবলী প্রাতেঃ সেই সমস্ত- সম্মানের মালিক মহাসম্মানীয় প্রভুর নিকট পেশ করে। তবু আমাদের মত গাফেলদের কোন বোধোদয় হয় না এবং আমরা হুঁশিয়ার হইতে পারি না। উপরন্তু আরও অধিক পরিমাণে পাপ কার্যে লিপ্ত হইয়া কেবল অবাধ্য আর বেপরোয়া হইতে থাকি।
টীকাঃ হিম্মত খান মীর ঈসা ছিলেন আসলাম খান বদখশীর পুত্র। আলমগীর র. এর তত্ত্বাবধানে তিনি μমশঃ উন্নতি লাভ করেন। তিনি অতিশয় সুন্দর আকৃতির, পবিত্র স্বভাবের ও উদার চরিত্রের অধিকারী ছিলেন এবং সমগ্র সৃষ্ট জগতের শুভাকাঙ্খী ছিলেন। সাহিত্য এবং বিজ্ঞানে তিনি বিশেষ পারদর্শিতা অর্জন করিয়াছিলেন। তাঁহার আচার ব্যবহার সকল সময় মার্জিত ও মনোরম ছিল। এই কবিতা তিনিই রচনা করিয়াছিলেনঃ- যতনে রাখিও গাঁথি প্রেমভরা হৃদয়ে তাহার প্রেমের একটি চিরস্থায়ী কাঁটা, ইহা ছাড়া প্রেমের মরুতে মজনুর মনে আর ছিল নাক কোন কাঁটা, ছিল শুধু প্রেম দুর্নিবার। আলমগীর র. এর দরবারে তাঁহার পিতার প্রভাব পূর্ব হইতেই ছিল। তাহা সত্ত্বেও তাঁহার নিজ দক্ষতায় তিনি শাহী দরবারের সান্নিধ্য ও নৈকট্য লাভ করিয়াছিলেন। বাদশাহ্ আলমগীরের সিংহাসন আরোহণের ৬ষ্ঠ বৎসর পূর্তির সময় তাঁহার পিতা আগ্রার সুবেদারী পদ প্রাপ্ত হইয়াছিলেন এবং তিনি আগ্রার ফৌজদারী পদ লাভ করিয়াছিলেন। পিতার মৃত্যুর পর কর্মস্থলে বৎসরে বৎসরে তিনি উন্নতি সাধন করিতে থাকেন এবং এলাহাবাদের সুবেদারী পর্যন্ত তাঁহার উপর ন্যস্ত করা হইয়াছিল। শেষ পর্যন্ত বাদশাহ আলমগীরের রাজত্বের চব্বিশ বৎসর পূর্তিকালে আজমীর শহরের প্রধান সেনাপতির মত উচ্চ মর্যাদাসম্পন্ন পদে আসীন হইতে কৃতকার্য হইয়াছিলেন। ঐ একই বৎসরে আজমীর শরীফের হেফাজতের জন্য আলমগীর র. তাঁহাকে তত্ত্বাবধানের কাজে আজমীরের কেলায় নিয়োজিত করিয়াছিলেন। ৫ই মহররম, ১০৯২ হিজরী সনে তিনি পরলোকগমন করেন। তিনি পরিশ্রমের বিনিময়ে উপার্জনশীল ছিলেন। সমসাময়িক কালের মধ্যে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি, সুবক্তা ও ভাষার সৌন্দর্যের জন্য স্বীকৃতি লাভ করিয়াছিলেন। হিন্দী ভাষাতেও তিনি কবিতা বলিতেন। লেখক হিসাবে তিনি 'মীরন' ছদ্মনাম ব্যবহার করিতেন। (মাখুজআয্ মাইসারুল উমরায়ে, দ্বিতীয় খণ্ড)।