করিয়া লইলে অন্যদিকে প্রকৃতপক্ষে যে উত্তম ধারণার যোগ্য ছিল তাহাকে সেই উত্তম ধারণা হইতে বঞ্চিত করা হয়। দেখ যে ব্যক্তি চোগলখোরী করে তাহার কথাবার্তা কখনও বিশ্বাসযোগ্য হইতে পারে না। চোগলখোরকে বিশ্বাস করা চোগলখোরী করা অপেক্ষা অধিক নিন্দনীয় কাজ- কারণ চোগলখোরী করা মানে দালালী করা, আর তাহা স্বীকার করার অর্থ হইতেছে তাহাতে সম্মতি প্রদান করা। ইহা স্পষ্ট যে, দালালী যে করে এবং তাহা যে স্বীকার করে, তাহারা দুইজনে সমান হইতে পারে না (দুইজনের তুলনায় যে স্বীকারকারী সে অবশ্যই অধিক মন্দের ভাগী হইবে)।
হিম্মৎ খানের নিকট লিখিত। মকতুব নং- ৩৩
কেবলমাত্র আলাহ্ ব্যতীত অন্যান্য সমস্ত কিছুর গোলামী হইতে আলাহ্পাক তোমাকে মুক্তি প্রদান করিয়া নিজ ইচ্ছায় যেন তিনি তোমাকে সম্মানিত ও পুরস্কৃত করেন। দেখ, আলাহ্তায়ালা মানুষকে অনর্থক সৃষ্টি করেন নাই এবং মানুষকে তাহাদের মর্জির উপরও তিনি ছাড়িয়া দেন নাই যে, তাহারা যাহা বুঝিবে সেইমত এবং খেয়ালখুশী অনুযায়ী যাহা করিতে তাহাদের মন চাহিবে সেইমত জীবন অতিবাহিত করিবে। আঁইয়াহ্ছাবুল আঁই ইউতরাকা ছুদা অর্থাৎ মানুষ কী এইরকম চিন্তা করে যে তাহাদিগকে এমনি অর্থহীনভাবে ছাড়িয়া দেওয়া হইবে (কোরআন)। মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হইতেছে আলাহ্তায়ালার নির্দেশসমূহ প্রতিপালনের মাধ্যমে তাঁহার দাসত্ব করা যাহার ফলে তাঁহার মারেফত লাভ করা যায়। কোন কোন বিষয়সমূহ প্রতিপালন করার জন্য তিনি আদেশ করিয়াছেন এবং কোন কোন বিষয় সম্পর্কে নিষেধ করিয়াছেন। যদি এই সমস্ত আদেশ ও নিষেধকে অমান্য করিয়া কেহ (নিজ প্রবৃত্তির বশবর্তী হইয়া) জীবন যাপন করে তাহা হইলে তাহার ঔদ্ধত্যের জন্য তাহাকে নাফরমান বলিয়া সাব্যস্ত করা হইবে এবং আলাহ্তায়ালার ভয়াবহ গজব ও আজাবের যোগ্য বলিয়া বিবেচিত হইবে। শেষ দিনের সেই ভয়ঙ্কর শাস্তি অবধারিতরূপে সম্মুখে অগ্রসর হইয়া আসিতেছে। ইন্না আজাবা রাব্বুকা