শায়েখ আবুল কাসেমের নিকট লিখিত। মকতুব নং-৩২
আলহামদুলিলাহি ওয়াস সালামুন আলা ইবাদিহিলাজী নাস্তাফা। তোমার পত্র পাইয়াছি এবং তাহা পাঠ করিয়া আনন্দিত হইয়াছি। তুমি নিজের মধ্যে আপোষ, শান্তি ও মীমাংসার বিষয়ে লিখিয়াছ। ইহা খুবই ভাল কথা। শত্রুতা ও বিদ্বেষের আগুন যত নিভিয়া যায় ততই উত্তম। বন্ধুর সঙ্গে হঠাৎ মানবিক কোন দুর্বলতার কারণে অপরাধ হইয়া যায় এবং বন্ধুত্ববিরোধী বাদ-প্রতিবাদের কোন ঘটনাও ঘটিয়া যায়। এই সমস্ত ভুলত্রুটিকে ক্ষমার চক্ষে দেখা উচিত এবং বন্ধুদের গুণাবলীর প্রতি আমাদের দৃষ্টি ফেরান দরকার। নিহিত প্রজ্ঞাকে তব অন্তরের সাথে যুক্তকরি পরিচয় দিও প্রকৃত জ্ঞানীর ও বুদ্ধিমানের।
কোন এক ব্যক্তি জনৈক বুজুর্গের সম্মুখে অপর এক ব্যক্তির নিন্দা করিতেছিল। তাহা শুনিয়া এ বুজুর্গ বলিয়াছিলেন, দেখ, আমার দৃষ্টি তো কেবল ঐ ব্যক্তির ভালো দিকগুলির প্রতিই নিবদ্ধ আছে যাহা তাহার দোষত্রুটি অপেক্ষা অনেক বেশী। আমরা যেন তাহার ভাল গুণগুলি গ্রহণ করি এবং যাহা কিছু নিন্দনীয় তাহা ক্ষমা ও বর্জন করি। বন্ধুগণে সৎগুণাবলীর দিকেই আমাদের দৃষ্টি রাখা উচিত। মনিব তাঁহার গোলামের সঙ্গেও এই দৃষ্টিভঙ্গী অনুযায়ী আচার আচরণ করিয়া থাকেন। গোলামের যে গোলাম তাহার সঙ্গেও এই প্রকার উত্তম আচরণ করা দরকার। তুমি লিখিয়াছ যে, 'কোন কোন সালেক' খবরগুলি আপনার নিকট পেঁৗছাইয়া দিয়াছে এবং উত্তম ধারণার বশবর্তী হইয়া আপনি সেই সমস্ত কথা বিশ্বাস করিয়া লইয়াছেন এবং মনে মনে দুঃখিত হইয়াছেন। শিক্ষিত লোকদের নিকট হইতে এই ধরনের কথাবার্তা কেবল বিস্ময়ের উদ্রেক করে। লাগানো ভাঙ্গানোর কথা যাহারা বলে, তাহাদের কথা উত্তম ধারণার বশবর্তী হইয়া স্বীকার