শায়েখ আবুল কাশেমের নিকট লিখিত। মকতুব নং-৩১
বন্ধুগণের ঔদ্ধত্য ও নাস্তিকতায় বিষণ্ন হইও না। সমস্ত কিছু হকতায়ালার তরফ হইতেই হয় বলিয়া জানিবে। সমস্ত বান্দার মন আলাহ্তায়ালার কবজার মধ্যে, তিনি যে দিকে ইচ্ছা করেন, সেইদিকে তাহা ঘুরাইয়া দেন। শত্রুরা তো দেখবে তোমার ক্ষতির কারণ খুঁজি সাথে বন্ধুরাও যদি জোট বাঁধে সেই বিপক্ষের সাথে খোদার ইচ্ছাতে সব কিছু ঘটে এইটুকু শুধু বুঝি শত্রু মিত্র সবার মনতো বাঁধা আলাহ্র হাতে।
যে ব্যক্তি তোমার সঙ্গে বন্ধুত্ব করে, সে তোমাকে আলাহ্তায়ালার দিক হইতে সরাইয়া রাখিয়া নিজের দিকে আকৃষ্ট করিতে চায়। আর তোমার সঙ্গে যে বন্ধুত্ব রাখে না (প্রকৃতপক্ষে) সে তোমাকে হকতায়ালার দিকে মশগুল থাকার সুযোগ প্রদান করে। আলাহ্তায়ালার দিকে নিবিষ্ট থাকা উত্তম, নাকি সৃষ্ট জীবের সঙ্গে বন্ধুত্ব করা? জনৈক কবি কি চমৎকারভাবেই না বলিয়াছেন ঃ- এই নিখিল বিশ্বকে হে আলাহ, তুমি আমা হতে বিরূপ বিমুখ কর, যেন তারা আমার হিংসায় সদা মত্ত থাকে; অস্তিত্বের কীর্তি মোর পথে পথে মখলুকে মখলুকে হোক লুপ্ত, যেন নির্দ্বিধায় দুনিয়ার সব কিছু থেকে পারি ফিরাতে এ মুখ চতুর্দিক হতে যেন ফিরে আসে এ মন আমার- বিনিময়ে দাও তোমার অমর প্রেম-ভরা বুক অন্তরে বিরহ আর বাহিরে মিলন অভিসার।