হে সৌভাগ্যশালী। নামাজ যাঁহারা পাঠ করেন তাঁহাদের জন্য যাহা নির্ধারিত ও জরুরী তাহা হইতেছে, নামাজের মূল বিষয়গুলির (আরকানের) প্রতি গভীর মনোযোগ রাখা, কওমা জলসা ইত্যাদিতে বিরামের দিকে খেয়াল রাখা এবং বিনীতভাবে ভয়ের (খুজু ও খুশুর) সঙ্গে নামাজ পাঠ করা। আলাহ্পাক এরশাদ করিয়াছেন, 'ঐ সমস্ত লোক সফলকাম হইয়াছে যাহারা তাহাদের নামাজ খুশু খুজুর সহিত সম্পন্ন করিতে পারে'। আর নামাজের মধ্যে খুশু হইতেছে, যেমন দাঁড়ান অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ রাখা এবং এই রকমভাবে রুকু, সেজদা প্রভৃতির জন্য নির্ধারিত স্থানসমূহে দৃষ্টি নিয়োজিত রাখা । ইহার সঙ্গে কোরআন শরীফের কেরাতের প্রতি মনোযোগ এবং তাহার অর্থ ও ভিতরের মর্মবাণীর প্রতি খেয়াল করিতে হইবে। (যদি সে অর্থ বুঝিতে সক্ষম হয়) অন্যথায় ইহা আলাহ্তায়ালার পবিত্র কোরআনের বাণী (কালাম) এইটুকু খেয়ালে থাকাই যথেষ্ট। আলাহ্র জাতের প্রতি খেয়াল করা নামাজের জন্য নির্ধারিত নিয়মের মধ্যে নয়। তৎসত্ত্বেও আমি বলিতেছি যে, উপরে বর্ণিত (খুশুর অর্থ বর্ণনা করিবার সময় আমি যাহা উলেখ করিয়াছি) বিষয়গুলির প্রতি খেয়াল করিলে, নাম ও গুণের প্রতি লক্ষ্য না করিয়া, যাঁহাকে আমরা সেজদা করি তাঁহার প্রতিই খেয়াল করা হয়।
টীকাঃ মখদুমজাদা শায়েখ আব্দুল আহাদ র. ছিলেন হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর প্রপৌত্র হজরত খাজা মোহাম্মদ সাঈদ সেরহিন্দী র. এর পুত্র এবং হজরত খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী র. এর ভ্রাতুস্পুত্র। তিনি প্রথমে তাঁহার পিতার নিকট মুরিদ হইয়াছিলেন এবং পরে নিজ চাচা হজরত খাজা মোহম্মদ মাসুম র. এর নিকট হইতে খেলাফত প্রাপ্ত হন। তিনি হুজ্জতুলাহ্ শায়েখ খাজা মোহ্াম্মদ নকশ্বন্দ ইবনে খাজা মোহাম্মদ মাসুম র. এর নিকট হইতেও বহু বাতেনী জ্ঞান লাভ করেন। তিনি বহু পুস্তকের রচয়িতা এবং একজন বিশিষ্ট আলেম ছিলেন। তাঁহার নিকট হইতে এবং তাঁহার রচনাবলী হইতে পৃথিবীর বহু ব্যক্তি প্রভূত উপকার ও জ্ঞান লাভ করিয়াছেন। ১১২৭ হিজরীর ২৭শে জিলহজ্জ্ তারিখে শুμবারে তিনি দিলীতে ওফাত প্রাপ্ত হন। সেরহিন্দে তাঁহার দাফন সম্পন্ন হয় (রওজাতুল কাইয়ুমিয়া)।