জবাব প্রথমে জানিতে হইবে যে, নফসের প্রশান্তি হইতেছে, আলাহ্তায়ালা কতৃর্ক স্পষ্টভাবে প্রকাশিত আদেশসমূহের পরিপূর্ণতা, তাঁহার সন্তুষ্টি ও ইচ্ছা এবং জান্নাত সম্পর্কে সুসংবাদ প্রদানকারী বিষয়সমূহ। কিন্তু কোন ব্যক্তির ক্ষেত্রে এই প্রশান্তি অর্জনের বিষয় স্থির করা হয় আলামত (লক্ষণ) সমূহ দ্বারা অথবা হৃদয়ের বিশ্বাস ও অনুভূতির মাধ্যমে এবং ইহার সব কিছুই কেবলমাত্র ধারণাপ্রসূত যাহা আসল ও পূর্ণতাপ্রাপ্ত নয়। বিশ্বাস তো ওহি এবং আম্বিয়াগণের সংবাদসমূহের সহিত সম্বন্ধযুক্ত এবং অাঁ-হজরত সালালহু আলইহি ওয়া সালাম বলিয়াছেন, 'আলাহ্র কসম' অজ্ঞাত কোন কিছুর সমাপ্তির রীতিনীতি পূর্ণ নয় কেননা অাঁ হজরত সলালহু আলায়হি ওয়া সালামের নফসের প্রশান্তি ও তাঁহার সৌন্দর্যমণ্ডিত পরিণতি তো সম্পূর্ণরূপে পূর্ণতাপ্রাপ্ত ও চির অমর। বরঞ্চ তাঁহার বক্তব্যের (এরশাদের) যে অর্থ প্রকাশ পাইয়াছে তাহা হইতেছে এই যে, ইহার বিস্তারিত ব্যাখ্যা ও বিশেষণ যাহা আমার ও অন্যান্যদের সহিত দুনিয়া ও আখেরাতে সমাগত হইবে তাহা আমি জানি না- এই জন্য যে গায়েবের জ্ঞান (এলমেগায়েব) একমাত্র সেই পরম সত্য ও পবিত্র আলাহ্তায়ালার নিকট বিশেষভাবে রক্ষিত।
শায়েখ আব্দুল আহাদের নিকট লিখিত। মকতুব নং-৩০
প্রিয় পুত্র (ফরজন্দে আরজুমান্দ) আব্দুল আহাদ এই মিসকিনের নিকট জানিতে চাহিয়াছে যে, নামাজের সময় সালেক কোন বিষয়ের প্রতি নিজেকে নিবিষ্ট রাখিবে? সেই সর্বকর্তৃত্বময় প্রভুর প্রতি যিনি সেজদা ও উপাসনা গ্রহণ করার মূলে সদা বিরাজমান, নাকি মহা মহিমান্বিত কোরআনের প্রতি যাহা নামাজের প্রাণকেন্দ্র অথবা যেদিকে মুখ করিয়া সেজদা করা হয় সেই আলাহ্র ঘর কাবার দিকে? নাকি নম্রতা ও ভয়ভীতি সহকারে সর্বান্তঃকরণে নামাজের মূল বিষয়গুলির (আরকানের) প্রতি খেয়াল করিবে যাহা নামাজের সময় পালন করিবার জন্য আদেশ করা হইয়াছে অথবা এই সমস্ত বিষয়গুলির প্রতি একই সঙ্গে মনোনিবেশ করিতে হইবে? আর ঐ সমস্তের মধ্যে প্রত্যেক ব্যাপারে কিছু কিছু দ্বিধা ও সন্দেহের মনোভাবও ব্যক্ত করা হইয়াছে।