দিলাম তোমাকে আমি অফুরন্ত ভাণ্ডারের দিক-চিহ্ন আর পূর্ণ পরিচয়- যদি না পারি পেঁৗছাতে কখনও সেখানে আমি পেঁৗছে যাবে হয়ত তুমি নিশ্চয়। তোমার মত বন্ধুদের নিকট এই মিসকিনের অনুরোধ, আমার মত অসহায় পাপীকে তোমরা দোয়া করা হইতে ভুলিয়া থাকিবে না এবং আলাহ্তায়ালার সাধারণ দয়ায় যাহাতে কমপক্ষে মৃত গোনাহ্গারদের দলের অন্তর্ভুক্ত হইতে পারি দয়াময়ের নিকট আমার জন্য সেই প্রার্থনা করিবে। কোথায় রয়েছি পড়ে একা আমি বিজন প্রান্তরে কে জানে কোথায় পড়িছে তাহার চুলের বাঁধন খুলি কী অদ্ভুত পাগলামী ঢুকেছে আমার মাথার কোটরে সব কিছু থেকে মুক্ত হয়ে আমি রইলাম সব ভুলি। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিলাহি রব্বিল আলামীন।
মাওলানা মোহাম্মদ আমিন লাহোরীর নিকট লিখিত। মকতুব নং-২৯।
প্রশ্নঃ সুফিতত্ত্বে যে সমস্ত গুঢ়তত্ত্ব গ্রহণযোগ্য তাহার অন্যতম হইতেছে ইসলামের স্বরূপ ও যথার্থতা নফসের প্রশান্তির সহিত সম্পর্কিত- যাহা অবক্ষয় ও বিশৃঙ্খলা হইতে সুরক্ষিত। আবার মোটামুটি এই ধরনের ধর্মীয় বিশ্বাসও দেখা যায় যে, ইমানের অবস্থান ভয় ও আশার মাঝখানে। আর অাঁ-হজরত সলালহু আলায়হি ওয়া সালাম বলিয়াছেন, 'আলাহর কসম, আমার জানা নাই, যদিও আমি আলাহ্র রসুল, আমার এবং তোমাদের সহিত কি প্রকার ব্যবস্থা গ্রহণ করা হইবে।'
টীকাঃ মাওলানা মোহাম্মদ আমিন বিন মাওলানা খাজা হোসেনী আল হরদী সুস্মাল লাহোরী হেরাতে জন্মগ্রহণ করেন। সেখান হইতে কান্দাহার নামক স্থানে তিনি বসবাস স্থাপন করেন। তিনি শায়েখ জয়নু্িদ্দন খোয়াফী র. এর নিকট হইতে এলেম শিক্ষা করেন। আকবরের রাজত্বকালে তিনি হিন্দুস্তানে আগমন করেন এবং লাহোরের সন্নিকটে মূলকপুর নামক স্থানে বসবাস করিতে থাকেন। তিনি ৮৬ বৎসর জীবিত ছিলেন (নুযহাতুল খওয়াতির, ৫ম খণ্ড, ৩৬১ পৃষ্ঠা)।