তাঁহাদের প্রিয়পাত্র হওয়ার আকাঙ্খা করা বৃথা। কেননা ইহার বিরোধিতা করিলে ক্ষতিসমূহের সম্ভাবনা থাকে এবং কোন লাভ হয় না। আবু বকর বিন সাবদান র. বলিয়াছেন, কেহ সুফিদের সাহচর্য অবলম্বন করিতে চাহিলে তাহার পক্ষে উচিত হইবে যে, সে যেন মন হইতে সমস্ত কামনা বাসনা অহংকার ইত্যাদি পরিত্যাগ করিয়া সহায় সম্বলহীন অবস্থায় তাঁহাদের সহিত অবস্থান করে। আর যদি নিজ পরিমণ্ডলের মধ্যে কোন বস্তুর প্রতি তাহার দৃষ্টি নিবদ্ধ থাকে, তাহা হইলে সেই কাজ তাহার আকাংখিত স্থানে পেঁৗছানোর পথে প্রতিবন্ধক হইয়া দাঁড়াইবে। সেই উচ্চ মর্যাদাসম্পন্ন সুমহান সত্যের অনুসন্ধানে নিজেকে আরামের মধ্যে রাখিলে চলিবে না। সকল সময় ব্যথা-ব্যাকুলতায় নিজেকে উদ্বেল রাখিতে হইবে। আবু বকর তমসতানী র. বলিয়াছেন, সুফীবাদের অপর নাম মানসিক যন্ত্রণা ও অস্থিরতা। শান্তি থাকিলে আর আধ্যাত্মিক সাধনা থাকে না। মাশুক ছাড়া আশেক কখনও শান্তি লাভ করিতে পারে না। একমাত্র আলাহ্ ব্যতীত অন্য কোন কিছুর সহিত তাহার বন্ধুত্ব হইতে পারে না। তাহার অন্তরের তলদেশ হইতে সব সময় এই আওয়াজ বাহির হইতে থাকিবেঃ- এই ব্যাকুল হৃদয় আর তৃষ্ণার্ত দু-চোখ খুঁজিয়া পেয়েছে কাজ ত্যাজি সব কিছু, চোখ দুটি শুধু তোমারে খুঁজিয়া মরে মন ছুটে চলে তোমারই পিছু পিছু। মুরিদকে এই রকম গুণের অধিকারী হইতে হইবে যেমন এই আয়াত শরীফে বর্ণনা করা হইয়াছে। 'যে পর্যন্ত না পৃথিবী বিস্তৃত হওয়া সত্ত্বেও তাহাদের জন্য উহা সংকুচিত হইয়াছিল এবং তাহাদের জীবন তাহাদের জন্য দুর্বিসহ হইয়াছিল এবং তাহারা উপলব্ধি করিয়াছিল যে, আলাহ্ ব্যতীত কোন আশ্রয়স্থল নাই।' (সূরা তওবা-১১৮ আয়াত)। মুরিদের তৃষ্ণা যখন এইরূপ অবস্থায় আসিয়া পেঁৗছিবে এবং পৃথিবীর সমস্ত কিছু প্রশস্ততার পরিবর্তে তাহার নিকট সংকীর্ণ ও অন্ধকার হইয়া পড়িবে, তখন আশা করা যায় যে, আলাহ্পাকের রহমত জোশের মধ্যে আসিয়া যাইবে এবং সর্বস্বত্যাগী প্রেমিক আশেককে আলাহ্ নিজ আলিঙ্গনের মধ্যে গ্রহণ করিবেন।
টীকাঃ এই আয়াত শরীফে ঐ তিন সাহাবী সম্পর্কে বলা হইয়াছে, যাঁহারা তবুকের যুদ্ধে অংশ গ্রহণ করা হইতে বিরত ছিলেন। এই কারণে তাঁহাদিগকে একঘরে হইয়া ৫০ দিন পর্যন্ত অত্যন্ত কঠিন অবস্থার মধ্য দিয়া অতিবাহিত করিতে হইয়াছিল। পরিশেষে তাঁহাদের তওবা কবুল হয়।