মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

নিকট অকপটভাবে প্রত্যাবর্তনের জন্য আশান্বিত থাকিবে। সৌন্দর্যের আকর্ষণে আনন্দের অনুভূতিকে অন্তরে প্রকাশ করিবে এবং যে কোন পাপ কাজ হইতে নিজেকে দূরে বহুদূরে রাখিবে। হাদীস শরীফে আছে, যে ব্যক্তির নিকট পাপকাজ বিস্বাদ বলিয়া মনে হয় এবং সৎকাজ তাহাকে খুশী করে, সে প্রকৃত মোমেন। অভাবের জন্য ভীত হইয়া কৃপণতা অবলম্বন করিও না। আলাহ্‌তায়ালা বলিয়াছেন, শয়তান তোমাকে দারিদ্রতা ও ক্ষুধার ভয় প্রদর্শন করে এবং মন্দের দিকে প্ররোচিত করে। অভাব এবং অল্পজীবিকার জন্য সংকীর্ণমনা হইও না। ভোগ-বিলাসের কাল তো সম্মুখে আগুয়ান হইয়া আসিতেছে। হে আলাহ্‌, আরাম-আয়েশের যাহা কিছু আছে, তাহা তো কেবলমাত্র আখেরাতেরই আরাম আয়েশ। এখানকার অভাব অনটন তখনকার জন্য তো প্রাচুর্যের নিমিত্ত হইয়া যাইবে। ফকির এবং দ্বীনদারদের খেদমতে কোন প্রকার সংকীর্ণতা পোষণ করিবে না। জাফর খালদী র. বলিয়াছেন, সৎব্যক্তিগণের প্রচেষ্টা নিজের ভাইদের মঙ্গলের উদ্দেশ্যেই হইয়া থাকে- নিজের ভোগ বিলাসের জন্য নয়। আবু আবদুলাহ্‌ খফীফ র. বর্ণনা করিয়াছেন, জনৈক দরবেশ একদা আমার মেহমান হইয়া হঠাৎ পেটের পীড়ায় আμান্ত হইয়া পড়িলেন। আমি স্বহস্তে তাঁহার দেখাশুনা ও সেবাযত্ন করার কাজকে জরুরী কর্তব্য হিসাবে গ্রহণ করিলাম। সমস্ত রাত্রি ধরিয়া আমি তাঁহার জন্য বড় পাত্র পাতিয়া রাখিতাম এবং উঠাইয়া লইতাম। কিছুক্ষণের জন্য একসময় আমার একটু তন্দ্রাভাব আসিয়াছিল, আর সেই সময় দরবেশ আমাকে ইচ্ছামত তিরস্কার ও ভর্ৎসনা করিতে লাগিলেন এবং েμাধান্বিত হইয়া বলিলেন, আলাহ্‌ তোর উপর লানত দিক। এই ঘটনার পরে লোকে আমাকে জিজ্ঞাসা করিয়াছিল, সেই দরবেশ যখন তোমাকে 'আলাহ্‌ তোর উপর লানত দিক বলিয়াছিলেন, তখন তোমার নিজের নফসকে তুমি কিরূপ অবস্থায় পাইয়াছিলে? উত্তরে আমি বলিয়াছিলাম, আমার নিকট এরূপ মনে হইয়াছিল যেন তিনি আমাকে দোয়া করিলেন এবং 'আলাহ্‌র রহমত বর্ষিত হউক'- এই কথা বলিলেন। আদবের সহিত সুফিদের খেদমত কর, যাহাতে তাঁহাদের বরকতে তুমি সম্পদশালী হইতে পার। কোন বেআদব আলাহ্‌র নৈকট্য লাভ করিতে পারে না। আমি সুফিগণের প্রতি আদবের বিষয়ে পৃথকভাবে (পুস্তিকা আকারে প্রকাশের জন্য) লেখা সংগ্রহের এরাদা করিয়াছি। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এই বিষয়ে একটি অমূল্য পুস্তিকা প্রবন্ধকারে রচনা করিয়াছেন এবং আদব সংμান্ত কিছু কিছু জরুরী বিষয় তাহাতে লিপিবদ্ধ করিয়াছেন। পুস্তিকাটি যদি পাওয়া যায়, তাহা হইলে মনোযোগের সহিত পাঠ করিয়া লইবে। সম্পূর্ণরূপে মাটিতে মিশিয়া এবং অস্তিত্বহীন হইয়া এই সমস্ত বুজুর্গগণের খেদমতে পেঁৗছান যায়, অন্যথায়

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।