যে, দুনিয়ার সকল সফলতার রহস্য লুকাইয়া আছে সকল প্রকার প্রয়োজনকে পরিত্যাগ করার মধ্যে। যখন মন কেবল একটি দিকে (আলাহ্তায়ালার দিকে) স্থায়ী হইয়া যায় তখন আলাহ্তায়ালা তাহার সমস্ত কার্য সুসম্পন্ন করিয়া দেন। হাদীস শরীফে আছে, যে ব্যক্তি তাহার সকল দুঃখকে একটি মাত্র দুঃখে (অর্থাৎ আখেরাতের দুঃখে) পরিণত করে, আলাহ্তায়ালা তাহার দুনিয়া ও আখেরাতের যাবতীয় কার্য সমাধা করিয়া দেন। এমন কি, এই কারণে আলাহ্পাক তাঁহার বান্দাদিগকে ঐ ব্যক্তির প্রতি এমন দয়ালু ও সহানুভূতিশীল করিয়া দেন, যাহার ফলে তাহারা ঐ ব্যক্তির কাজ নিজ হইতে সম্পন্ন করিয়া দেয়। ইয়াহিয়া মাজরাজি র. বলিয়াছেন, আলাহ্র সহিত তোমার যে প্রকার ভালবাসা থাকিবে, আলাহ্র সৃষ্টিও তোমাকে সেই প্রকার ভালবাসিবে। তুমি আলাহ্কে যে পরিমাণ ভয় করিবে, আলাহ্র মখলুকও (সকল সৃষ্ট জীবও) তোমাকে সেই পরিমাণ ভয় করিবে এবং তুমি আলাহ্তায়ালার আদেশ পালনে নিজেকে যত বেশী মশগুল রাখিবে আলাহতায়ালার মখলুকও তোমার কথা তত বেশী মানিবে। পরোয়ারদেগারের অনুগ্রহ ব্যতীত আর কাহারও উপর ভরসা করিবে না। পরিবার পরিজনসহ সকল মানুষের সহিত সৎ আচরণ করিবে। প্রয়োজন অনুযায়ী তাহাদের সকলের সহিত সুসম্পর্ক বজায় রাখিবে, যাহার ফলে তাহাদের দাবী (হক) যেন ঠিকমত প্রতিপালন করা হয়। কিন্তু তাহাদের সহিত যেন তোমার চিরকালের সম্পর্ক সৃষ্টি না হয়, কেননা এইরূপ হইলে আলাহ্তায়ালার নিকট হইতে অসন্তুষ্টির আশংকা থাকে। তোমার ভিতরের (বাতেনের) অবস্থাসমূহ কখনও কোন অনুপযুক্ত ব্যক্তির নিকট প্রকাশ করিও না। সাধ্যানুযায়ী ধনবান ব্যক্তিদের সহিত সম্পর্ক না রাখার চেষ্টা করিবে। সর্ব অবস্থায় নবী করিম স. এর সুন্নতকে অবলম্বন করিয়া চলিবে। বেদাত হইতে সকল সময় দূরে থাকিবে। সালেকের খেয়াল রাখা উচিত, যেন সে কখনও কোন সন্দেহজনক ঘটনার সহিত জড়িত না হয়। মানুষের দোষত্রুটির প্রতি যেন সে নজর না দেয় এবং নিজের দোষত্রুটির প্রতি যেন তাহার সজাগ দৃষ্টি থাকে। কোন মুসলমান অপেক্ষা যেন সে নিজেকে প্রাধান্য না দেয় এবং অন্য সকলকে যেন নিজের চেয়ে ভাল মনে করে। প্রত্যেক মুসলমান সম্পর্কে যেন সে এই বিশ্বাস রাখে যে, তাহার দোয়ার বরকতে আমার কাজ সমাধা হইতে পারে। যে সমস্ত মহৎপ্রাণ পুণ্যাত্মাগণ (সালেহীন) দুনিয়ার মায়া পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছেন, তাঁহাদের কথা স্মরণ করিবে। গরীব মিসকিনগণের সহিত মেলামেশা করিতে পছন্দ করিবে। পরনিন্দার প্রতি কখনও আসক্ত হইবে না এবং এই ধরনের নিন্দনীয় কাজে অন্যকেও সাধ্যমত বাধা দিবার চেষ্টা করিবে। সৎকার্যে আদেশ এবং অসৎকার্যে নিষেধ (আমর বিল মারূফ আওর নেহী আনিল মুনকার) কে নিজ অভ্যাসে পরিণত করিবে। আলাহ্র
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।