যাবতীয় কাজকর্ম, কথাবার্তা ও চালচলনের মধ্যে শুদ্ধ নিয়তের প্রচেষ্টা থাকিবে। যে পর্যন্ত নিয়ত বিশুদ্ধ না হইবে সে পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হইতে বিরত থাকিতে হইবে। লোকের সঙ্গে প্রয়োজন অনুযায়ী মেলামেশা করিবে। যে ধরনের মেলামেশা ও ঘনিষ্ঠতার মধ্যে সত্যিকার উপকার ও প্রকৃত লাভের সন্ধান পাওয়া যায়, তাহা প্রশংসনীয় এবং সেই সঙ্গে জরুরীও বটে। ভাল ও মন্দ (নেক ও বদ) সকল প্রকার লোকের সঙ্গে খুশী মনে ভাল ব্যবহার করিতে হইবে, যদিও তাহার জন্য অন্তরে আনন্দ অথবা বিরূপ মনোভাব অনুভূত হয়। কোন ব্যক্তি অভিযোগ পেশ করিলে, তাহার সে অভিযোগ গ্রহণ করিতে হইবে। সকলের সঙ্গে সব সময় উত্তম ব্যবহার করিবে। অকারণে কাহারও সমালোচনা ও বিরোধিতা করা হইতে বিরত থাকিতে হইবে। আলাপ আলোচনা ও কথাবার্তায় মিষ্টভাষী হইতে হইবে। কাহারও সহিত যেন রূঢ় ও রুক্ষ আচরণ না করা হয়। অবশ্য আলাহ্তায়ালার সন্তুষ্টির জন্য দৃঢ়তা ও রূঢ়তা অবলম্বন করা যাইতে পারে। শায়েখ আবদুলাহ র. বলিয়াছেন, দরবেশী কেবলমাত্র নামাজ রোজা এবং রাত্রি জাগরণের নাম নয়- এইগুলি তো দাসত্ব করার উপকরণ মাত্র। দরবেশী তাহাকেই বলে, যাহাতে কাহারও অন্তরে কোন দুঃখ না পেঁৗছায়। এই গুণ অর্জন করিতে পারিলে তবেই লোকজনের সহিত দেখা সাক্ষাৎ করিতে পারা যায়। মোহাম্মদ বিন সালিম র.কে লোকে জিজ্ঞাসা করিয়াছিল, একজন আউলিয়াকে কিভাবে চেনা যাইতে পারে। উত্তরে তিনি বলিয়াছিলেন, আউলিয়ার নিদর্শন হইতেছে, সে বিনয়ী, সরল ও নম্র হইবে; সকলের সহিত সুন্দর ব্যবহার করিবে; উজ্জ্বল চেহারা, উদার আত্মা ও আত্ম-সমালোচনার অধিকারী হইবে; অভিযোগকারীর অভিযোগ গ্রহণ করিবে এবং পাপী ও নেককার তামাম সৃষ্টজীবের প্রতি দয়া প্রদর্শন করিবে। আবু আবদুলাহ্ আহমদ মক্কী কুদ্দিসা সিররূহু বলিয়াছেন, বদান্যতা হইতেছে, যে ব্যক্তির উপর তোমার েμাধ আছে তাহার প্রতি সম্মান প্রদর্শন করা, যাহাকে তুমি ঘৃণা কর তাহার জন্য নিজের অর্থ ব্যয় করা এবং যাহার প্রতি তুমি বিমুখ তাহার সহিত উত্তম ব্যবহার করা। কথাবার্তা বলার সময় তাহার অভাব অভিযোগের প্রতি মনোযোগের সহিত দৃষ্টি প্রদান কর। অধিক নিদ্রা ও বেশী হাস্যপরিহাস করা ঠিক নয়, কেন না ইহার প্রভাবে অন্তর মৃত হইয়া পড়ে। নিজের সমস্ত কাজের ভার আলাহ্তায়ালার প্রতি অর্পণ কর এবং হক মওলার খেদমতে সকল সময় নিরলস ও সজাগ থাক। এইরূপ করিলে সমস্ত বিষয়ের তদবীর হইতে নির্লিপ্ত হইয়া যাইবে (এবং সমস্ত কাজ অদৃশ্যলোক (গায়েব) হইতে সুসম্পন্ন হইয়া যাইবে)। সাইয়েদুত তায়েফা র. অত্যন্ত চমৎকারভাবে বলিয়াছেন
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।