প্রিয় বিশ্বাসী ভ্রাতা ভগ্নিবৃন্দ। সমকালীন শত্রুদেরকে চিনতে হবে আমাদেরকে। কাফের মোশরেকদেরকে চেনাতো সহজই। কিন্তু মুসলমান মুখোশধারীদেরকে চেনা সহজ নয়। শিয়া, কাদিয়ানি প্রভৃতি সম্প্রদায়ের মতো মওদুদী মতবাদের অনুসারীরাও যে পথভ্রষ্ট একটি সম্প্রদায়- সে কথাও আমাদেরকে পরিষ্কারভাবে জেনে নিতে হবে। হজরত রসুলেপাক স. এর সম্মানিত সাহাবাগণের প্রতি অপবাদ আরোপকারী এই পথভ্রষ্ট সম্প্রদায়টি সম্পর্কে সাবধান থাকতে হবে সবাইকে। আমাদের ইমানকে হেফাজতে রাখার জন্যই তাদেরকে প্রতিহত করতে হবে আমাদেরকে। এটা যে আমাদের ইমানী দায়িত্ব- সেকথা ভুলে গেলে চলবে না কিছুতেই। একথা নিশ্চিত যে মওদুদী ফেৎনাই বর্তমান জামানার প্রধানতম ফেৎনা। শত সহস্র শোকরানা সেই পাক জাত আলাহ্ সোবহানাহু তায়ালার মহান দরবারে যিনি আমাদেরকে মকতুবাতে মাসুমীয়া ১ম খণ্ড বইটি চতুর্থ বারের মতো প্রকাশ করবার সুযোগ দান করেছেন। হজরত খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী র. ছিলেন হজরত মোজাদ্দেদে আলফে সানি শায়েখ আহমদ ফারূকী সেরহিন্দী র. এর তৃতীয় সাহেবজাদা এবং তাঁর প্রধান খলিফা। বহু বৈশিষ্ট্যধারী বাদশাহ্ জিন্দা পীর আওরঙ্গজেবের পীর ও মোর্শেদ হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর পবিত্র কিছু আধ্যাত্মিক সম্পদসমৃদ্ধ চিঠিপত্রের সমাবেশ এই মকতুবাতে মাসুমীয়া বইখানি মারেফতের পথের পথিকগণের জন্য অবশ্য পাঠ্য- একথা বললে কিছুতেই বেশী বলা হবে না। বরং কমই বলা হবে- একথা এ পুস্তকের পাঠকমাত্রই স্বীকার করে নিবেন, এ বিশ্বাস করা যায় সহজেই। প্রায় তিন শত বছর পর এই অমূল্য গ্রন্থখানির প্রথম বাংলা অনুবাদ প্রকাশ করবার তৌফিক লাভ করেছি আমরাই। যাবতীয় প্রশংসা আলাহ্তায়ালার জন্য। সকল প্রকার উৎকৃষ্ট দরূদ ও সালাম বর্ষিত হোক তাঁর পেয়ারা হাবীব হজরত মোহাম্মদ স., তাঁর পবিত্র পরিবার পরিজন, বংশধরগণ এবং সম্মানিত সাহাবাবৃন্দের প্রতি। আমীন।
প্রারম্ভে এবং অবশেষে সালাম।
মোহাম্মদ মামুনুর রশীদ হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া ভুঁইগড়, নারায়ণগঞ্জ।