বিশ্বাস (তাওয়াক্কাল) ব্যতীত রসুল স. এর প্রতি আনুগত্য কখনও বিশ্বাসযোগ্য হইতে পারে না। আলাহ্তায়ালার স্মরণ ও ধ্যান এবং প্রেম ও আনন্দ দুই- জাহানের সরদার হুজুর স. এর মাধ্যম ও সহায়তা ব্যতীত মূল্যহীন অপ্রয়োজনীয় বস্তু। কারামতের পরিধি তো সাধনা ও পরিশ্রমের উপর নির্ভরশীল, মারেফতের সহিত তাহার সম্পর্ক কোথায়? হজরত আবদুলাহ্ বিন্ মোবারক র. বলিয়াছেন, আদবসমূহ পালন করিতে যে অলসতা প্রদর্শন করে, সে সুন্নত পালনে অকৃতকার্য হয়, যে সুন্নতসমূহ প্রতিপালনে গাফেল হইয়া পড়ে, সে ফরজ পালন করিতে ব্যর্থ হয় এবং যে ফরজ পালন করিতে গড়িমসি করে, সে আলাহ্তায়ালার পরিচয় লাভ করা (মারেফত) হইতে বঞ্চিত হয়। শায়েখ আবু সাঈদ আবুল খায়ের র. কে লোকেরা বলিল, অমুক ব্যক্তি পানির উপর দিয়া যাতায়াত করে। তাহার উত্তরে তিনি বলিলেন, খড়কুটাও তো পানির উপর দিয়া যায় (কিন্তু ইহাতো কোন আশ্চর্যের কথা নয়)। পুনরায় তাহারা বলিল, অমুক লোক বাতাসে উড়িয়া চলে। উত্তরে তিনি বলিলেন, চিল ও মাছিও তো বাতাসে উড়িয়া চলে। লোকেরা আবার তাঁহাকে বলিল, অমুক লোক পলকের মধ্যে এক শহর হইতে অন্য শহরে চলিয়া যাইতে পারে। ইহার উত্তরে তিনি বলিলেন, ইহাতে আর আশ্চর্যের কি আছে, শয়তানও তো এক নিঃশ্বাসে পৃথিবীর পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্তে চলিয়া যায়। এই সমস্ত কথার কোন মূল্য নাই। পক্ষান্তরে তিনিই প্রকৃত ব্যক্তি যিনি সৃষ্ট জগতের সঙ্গে থাকিয়াও নিজেকে সেখান হইতে সরাইয়া রাখেন এবং স্ত্রী পুত্র পরিবারের সঙ্গে অবস্থান করিয়াও এক মুহূর্তের জন্য মহান প্রভু আলাহ্তায়ালা হইতে গাফেল থাকেন না। শায়েখ আলী ইবনে আবুবকর কুদ্দিসা সিররূহু বলিয়াছেন, প্রত্যেক ব্যক্তির সৌন্দর্য ও পূর্ণতা তাহার সারাজীবনব্যাপী প্রকাশ্যে ও গোপনে, মূলনীতি ও সমস্ত শাখা-প্রশাখায়, জ্ঞান বুদ্ধি ও কাজকর্মে, অভ্যাসে ও দাসত্বে রসুলে করিম সলালহু আলায়হি ওয় সালামের আনুগত্যের মধ্যে নিহিত রহিয়াছে। যদি কেহ কোন সময় কোন পাপকার্য করিয়া ফেলে, সেক্ষেত্রে বিলম্ব না করিয়া তাড়াতাড়ি অনুতপ্তচিত্তে ক্ষমা প্রার্থনা দ্বারা তাহার সংশোধন করা প্রয়োজন। গোপন গোনাহ্সমূহের জন্য গোপনে এবং প্রকাশ্য গোনাহ্সমূহের জন্য প্রকাশ্যভাবে তওবা করিতে হইবে। কোন পাপকর্মের জন্য তওবা করিতে যেন বিলম্ব না ঘটে। কথিত আছে যে, কেরামান কাতেবীন তিন মুহূর্ত (সায়েত) পর্যন্ত গোনাহ্ লিখিতে দেরী করেন। এই সময়ের মধ্যে সত্যিকার অনুতপ্তচিত্তে যদি ক্ষমা প্রার্থনা করা হয় তাহা হইলে সেই গোনাহ্ আর লেখা হয় না- অন্যথায় তাঁহাদের খাতায় গোনাহ্র হিসাব লেখা হইয়া যায়। জাফর বিন সনান র. বলিয়াছেন, ক্ষমা প্রার্থনা করিতে
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।