মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

যে ব্যক্তি শায়েখের মসনদে উপবিষ্ট হইয়া আছে, আর তাহার আমল সুন্নতে- রসুল সলালহু আলায়হি ওয়া সালামের অনুরূপ নয় এবং সে নিজে শরীয়তের অলংকারাদি দ্বারা সজ্জিত নয়- খবরদার- খবরদার, সাবধান করিয়া দিতেছি, তাহার নিকট হইতে সর্বদা দূরে থাকিবে। এমন কি (পূর্ণ সাবধানতা অবলম্বনের জন্য) ঐ শহরেও অবস্থান করিবে না, যেখানে ঐ ধরনের ভণ্ড প্রতারক বসবাস করে। এমন যেন না হয় যে, সেখানে কিছুকাল বসবাস করিবার পর তাহার প্রতি কোন-না-কোনভাবে, শেষ পর্যন্ত, হৃদয় দুর্বল ও আকৃষ্ট হইয়া পড়ে এবং রূহানী কারখানার জগতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এই ধরনের ব্যক্তিকে কখনও অনুসরণ করিবার মত উপযুক্ত বলিয়া চিন্তা করা যায় না, কারণ আসলে সে একজন ভণ্ড বর্ণ-চোর। তাহার মধ্যে যদি বিভিন্ন রকমের দীন বেশ ও সন্ন্যাসীসুলভ আচার আচরণসমূহও দেখ এবং বাহ্যতঃ দুনিয়ার সহিত তাহার কোন সংশ্রব নাই বলিয়া মনে ধারণা জন্মে তবু কখনও তাহার প্রতি মুহূর্তের জন্যও মনোযোগী হইবে না, পরন্তু তাহার সাহচর্য হইতে এমন ভাবে পলায়ন করিবে, যেমনভাবে কোন লোক হিংস্র বাঘ দেখিয়া পলায়ন করে। সাইয়েদুত্‌ তায়েফা হজরত জুনয়েদ বাগদাদী কুদ্দিসা সিররূহু বলিয়াছেন, সফলকাম হওয়ার সকল পথ্‌ই বন্ধ, কেবলমাত্র সেই ব্যক্তির সফলতার পথ ছাড়া- যে কেবলমাত্র আঁ-হজরত সলালহু আলায়হি ওয়া সালামের পদাঙ্ক অনুসরণ করিয়া চলে। সাইয়েদুত্‌ তায়েফা আরও বলিয়াছেন, বিশ্বাসীগণের পথ বস্তুতঃপক্ষে (আলাহ্‌তায়ালার) কিতাব ও সুন্নতের সহিত সম্পর্কযুক্ত এবং শরীয়ত ও তরীকতের উপর যে সমস্ত উলামাগণের ঠিকমত আমল আছে এবং যাঁহারা নবী করিম স. এর ওয়ারিস হওয়ার মত উপযুক্ত তাঁহারা প্রতিজ্ঞায়, আচার ব্যবহারে এবং সকল কার্যে আঁ-হজরত সলালহু আলায়হি ওয়া সালামের অনুসরণকারী হইয়া থাকেন। পুনরায় লিখিতেছি যে, যাহারা নবী করিম স. এর আদব ও সম্মানের প্রতি মনোযোগী নয় এবং মোহাম্মদ মোস্তফা স. এর সুন্নতকে পরিত্যাগ করে কখনও কোন অবস্থাতেই তাহাদিগকে আধ্যাত্মিক দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তি (আরেফ) বলিয়া মনে করিবে না। তাহাদের বাহ্যিক ভাবভঙ্গী, আচার আচরণ, মন্ত্রউচ্চারণ, সংসারের প্রতি বৈরাগ্য ও আলাহ্‌র প্রতি বিশ্বাস এবং একত্ববাদের তত্ত্বকথাসম্পন্ন কপচান বুলির প্রতি আসক্ত ও মোহিত হইয়া পড়িও না। শরীয়তের আনুগত্যকে ঘিরিয়া সমস্ত কর্মের পরিধি ব্যাপৃত এবং পরিত্রাণের উপায় কেবলমাত্র রসুলে করিম সলালহু আলায়হি ওয়া সালামের পদচিহ্ন অনুসরণ করার মধ্যেই নিহিত রহিয়াছে। ন্যায় ও সত্যের সঙ্গে মিথ্যা ও ধ্বংসকারী বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয়কারী জ্ঞান কেবলমাত্র পয়গম্বর স. এর আনুগত্যের মধ্যেই বিদ্যমান রহিয়াছে। ধর্মের প্রতি আসক্তি এবং আলাহ্‌তায়ালার প্রতি পূর্ণ

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।